Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬

সাময়িক বন্ধের পর ফের শুরু চারধাম যাত্রা

প্রতিকূল আবহাওয়ার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের শুরু হল চারধাম যাত্রা। বৃষ্টি ও ভূমিধসের জেরে সোমবার এই তীর্থযাত্রা স্থগিত রেখেছিল স্থানীয় প্রশাসন।

সাময়িক বন্ধের পর ফের শুরু চারধাম যাত্রা
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দেরাদুন: প্রতিকূল আবহাওয়ার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের শুরু হল চারধাম যাত্রা। বৃষ্টি ও ভূমিধসের জেরে সোমবার এই তীর্থযাত্রা স্থগিত রেখেছিল স্থানীয় প্রশাসন। মঙ্গলবার ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেন পুণ্যার্থীরা। গাড়োয়ালের কমিশনার আনন্দ স্বরূপ জানান, ঝুঁকিপূর্ণ এলাকার উপর বিশেষ নজর রাখা হচ্ছে। একইসঙ্গে পুণ্যার্থীদের প্রতি পদক্ষেপে সতর্ক থাকার আরজিও জানান তিনি। আনন্দের কথায়, ‘পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কর্তব্য। প্রত্যেক দপ্তরকে আবহাওয়া আর যাত্রাপথের উপর নজর রাখতে বলা হয়েছে।’ পুণ্যার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘দুর্যোগের কারণে কোনো রুট বন্ধ থাকলে সরকারের হোল্ডিং এরিয়াতে আশ্রয় নিন। যাবতীয় নির্দেশিকা মেনে চলুন। এই ধরনের অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে যাত্রা ফের শুরু হবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ