Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

দিলজিতের কনসার্টে তাণ্ডব

সম্প্রতি সান ফ্রান্সিসকোতে লাইভ শো চলাকালীন খালিস্তানি পতাকা হাতে এক ব্যক্তি নিরাপত্তা বলয় টপকে সোজা মঞ্চে উঠে যায়।

দিলজিতের কনসার্টে তাণ্ডব
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ফের অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে হামলা। সম্প্রতি সান ফ্রান্সিসকোতে লাইভ শো চলাকালীন খালিস্তানি পতাকা হাতে এক ব্যক্তি নিরাপত্তা বলয় টপকে সোজা মঞ্চে উঠে যায়। খালিস্তানপন্থী স্লোগান দিয়ে একেবারে দিলজিতের কাছে যাওয়ার চেষ্টা করে সে। তৎক্ষণাৎ ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। তাকে ধরে নামানো হয় মঞ্চ থেকে। ইতিমধ্যে এই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। গত বছর থেকেই খালিস্তানি গোষ্ঠীর হুমকির মুখে পড়তে হচ্ছে দিলজিৎকে। গত মে মাসে কানাডায় তাঁর কনসার্ট চলাকালীন হামলা চালায় খালিস্তানিরা। যদিও তাতে দমে যাননি শিল্পী। সানফ্রান্সিসকোতে দু’টি কনসার্টে পারফর্ম করার কথা দিলজিতের। প্রথমটিতেই এমন অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হলেন তিনি। ইতিমধ্যে ঘটনার ভিডিয়ো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ