Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে অধীরের প্রচারে বিশৃঙ্খলা, কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক হাতাহাতি, সংঘর্ষ

নির্বাচনি প্রচারে বেরিয়ে নিজের খাসতালুক বহরমপুরে বাধার মুখে পড়লেন পাঁচবারের সাংসদ তথা এবারের বহরমপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী।

বহরমপুরে অধীরের প্রচারে বিশৃঙ্খলা, কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক হাতাহাতি, সংঘর্ষ
  • ৫ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: নির্বাচনি প্রচারে বেরিয়ে নিজের খাসতালুক বহরমপুরে বাধার মুখে পড়লেন পাঁচবারের সাংসদ তথা এবারের বহরমপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। শনিবার সকালে বহরমপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে হেঁটে নির্বাচনি প্রচার করছিলেন অধীরবাবু। সেই সময় তাঁর সঙ্গে থাকা কংগ্রেস কর্মীদের সঙ্গে তৃণমূলের খণ্ডযুদ্ধ বেধে যায়। হাতাহাতি ও চরম বিশৃঙ্খলায় ধাক্কা খেতে হয় অধীরবাবুকেও। ঘটনায় উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে। 

Advertisement

জানা গিয়েছে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন অনুগামীদের নিয়ে বহরমপুরে ১৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনি প্রচারে বেরিয়েছিলেন কংগ্রেসের প্রার্থী অধীরবাবু। অভিযোগ বহরমপুর পুরসভার তৃণমূলের এক কাউন্সিলারের নেতৃত্বে কংগ্রেসের মিছিলে থাকা লোকজনদের হেনস্তা করা হয়। মিছিল আটকানোর চেষ্টা করা হয়। সেই মসয় অধীরবাবু ও তাঁর নিরাপত্তারক্ষীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তৃণমূল কর্মীদের। যদিও বড়ো কোনো ঘটনার আগে অধীরবাবুর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী তাঁকে সেখান থেকে বের করে আনেন। এই ঘটনায় ক্ষুব্ধ অধীরবাবু বলেন, আমাদের কোনো কর্মীকে মারধর করার ক্ষমতা ওদের নেই। কিছু কংগ্রেস কর্মীকে ধাক্কাধাক্কি করা হয়েছে। যদি ওরা রক্তারক্তি চায়, তাই হবে। আমাদের আটকানোর কোনো ক্ষমতা ওদের নেই।  নির্বাচনে পরাজিত হবে বুঝেই এসব করছে। ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার ভীষ্মদেব কর্মকার বলেন, আমাদের প্রতিদিনই প্রচার চলছে। একটি সরু গলি দিয়ে কংগ্রেসের মিছিল যাচ্ছিল। ঠিক সেই সময় আমাদের দলের কর্মীরা ওই গলি দিয়ে প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের সমর্থনে মিছিল করছিলেন। দু’টি মিছিল সামনাসামনি চলে আসায় সাময়িক সমস্যা হয়েছিল।তৃণমূল প্রার্থী নাড়ুগোপালবাবু বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব অধীরের সঙ্গে আমাদের লড়াই নেই। মস্তান এবং ক্রিমিনাল অধীরের বিরুদ্ধে আমাদের লড়াই আছে। কোনো বুথে ওর লোক নেই। ইভেন্ট ম্যানেজমেন্টের লোক এনে এবং বাইরে থেকে গুন্ডাদের নিয়ে এসে পাড়ায় প্রচারে ঢুকছে। লোকজনকে ভয় দেখাচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ