Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

নাম পরিবর্তন করলেই সত্যিটা বদল হয় না, চীনা ষড়যন্ত্রের তীব্র নিন্দা ভারতের

ফের ন্যক্কারজনক ষড়যন্ত্র চীনের। অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের চেষ্টা করে চলেছে ড্রাগন। অবশ্য বিষয়টি ভারতের নজরে আসতেই চীনকে সহবত শেখাতে তৎপর হয়েছে বিদেশ মন্ত্রক।

নাম পরিবর্তন করলেই সত্যিটা বদল হয় না, চীনা ষড়যন্ত্রের তীব্র নিন্দা ভারতের
  • ১৪ মে, ২০২৫ ১৩:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: ফের ন্যক্কারজনক ষড়যন্ত্র চীনের। অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের চেষ্টা করে চলেছে ড্রাগন। অবশ্য বিষয়টি ভারতের নজরে আসতেই চীনকে সহবত শেখাতে তৎপর হয়েছে বিদেশ মন্ত্রক।

Advertisement

চীনের এমন আগ্রাসী মনোভাবের তীব্র নিন্দা করেছে কেন্দ্র সরকার। বুধবার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ। নাম পরিবর্তন করলেই এই সত্যিটা পরিবর্তিত হয়ে যাবে না।

সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'আমরা লক্ষ্য করেছি যে, চীন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের জন্য ক্রমাগত ব্যর্থ এবং অযৌক্তিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে, আমরা এই ধরনের চেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং সর্বদা থাকবে। নাম পরিবর্তন করলেই এই সত্যিটা বদলে যাবে না।"

উল্লেখ্য বিষয় হল, চীন প্রায়ই অরুণাচল প্রদেশকে তাদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। প্রায়শই উত্তর-পূর্ব রাজ্যটির বেশ কয়েকটি স্থানের নাম পরিবর্তন করে নিজেদের ভূ-খণ্ডে অন্তর্ভুক্ত করে মানচিত্রে প্রকাশ করে। কিন্তু ভারত প্রতিবারই স্পষ্টভাবে তা নাকচ করে দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ