Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিশকর্মীদের ট্রেনিং সংক্রান্ত সিলেবাসে বদল আসছে

রাজ্য পুলিশের ডিএসপি, এসআই এবং কনস্টেবলের মতো পদের পুলিশকর্মীদের ট্রেনিং সংক্রান্ত সিলেবাসের খোলনলচে বদলে ফেলা হচ্ছে।

পুলিশকর্মীদের ট্রেনিং সংক্রান্ত সিলেবাসে বদল আসছে
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য পুলিশের ডিএসপি, এসআই এবং কনস্টেবলের মতো পদের পুলিশকর্মীদের ট্রেনিং সংক্রান্ত সিলেবাসের খোলনলচে বদলে ফেলা হচ্ছে। সোমবার এ সংক্রান্ত একাধিক কমিটি গঠন করেছেন রাজ্য পুলিশের এডিজি (ট্রেনিং) আর রাজশেখরন। 

Advertisement

রাজ্য পুলিশের এক সূত্র জানাচ্ছে, ডিএসপি এবং এসআইদের সিলেবাস কমিটির চেয়ারম্যান করা হয়েছে রাজ্য পুলিশের আইজি (আইবি) মুরলীধর শর্মাকে। এই কমিটির বাকি সদস্যরা হলেন ইমরান ওয়াহাব, নীলু শেরপা চক্রবর্তী, সুমনজিৎ রায়, কে সবরী রাজকুমার, আকাশ মাঘারিয়া, তথাগত বসু, কামনাশিস সেন প্রমুখ আইপিএস অফিসার।  
কনস্টেবলদের সিলেবাস কমিটির চেয়ারম্যান করা হয়েছে আইজি (হোমগার্ড) প্রবীণ ত্রিপাঠিকে। কমিটির বাকি সদস্যরা হলেন অর্ণব ঘোষ, ফারহাত আব্বাস, সোমা দাসমিত্র, অরিজিৎ সিনহা, দ্যুতিমান ভট্টাচার্য এবং সৌম্যদীপ ভট্টাচার্য। এর পাশাপাশি পুলিশকর্মীদের আউটডোর সিলেবাস কমিটির চেয়ারম্যান করা হয়েছে রাজ্য পুলিশের আইজি (এসটিএফ) গৌরব শর্মাকে। কমিটির চেয়ারম্যানরা চাইলে বাইরে থেকে বিশেষজ্ঞকে কমিটিতে যুক্ত করতে পারবেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ