ঈশান খট্টর অভিনীত ‘দ্য রয়্যালস’ সিরিজের দ্বিতীয় ভাগের শ্যুটিং শুরু হয়েছে তিনদিন আগে। এর মধ্যেই সরে দাঁড়ালেন সিরিজের পরিচালক জসমীত কে রিন। বর্তমানে জয়সলমীরে চলছে এই সিরিজের শ্যুটিং। চিত্রনাট্য বাস্তবে ফুটিয়ে তোলার ক্ষেত্রে প্রযোজক রঙ্গিতা নন্দীর সঙ্গে মতপার্থক্য হয় পরিচালকের। সে কারণেই তিনি সরে দাঁড়িয়েছেন বলে খবর। উল্লেখ্য, এই সিরিজের প্রথম সিজনে ছিলেন ভূমি পেডনেকর। কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। পরে সিরিজ থেকে সরে দাঁড়ান তিনি।



