Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চন্দ্রনাথ হত্যাকাণ্ড: দিল্লির পঙ্কজের খোঁজে সিবিআই

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে এবার দিল্লির বাসিন্দা এক যুবকের নাম উঠে এল। চন্দ্রনাথ খুনে ধৃত উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা শার্প শ্যুটার রাজ সিংয়ের ঘনিষ্ঠ বলে সে পরিচিত।

চন্দ্রনাথ হত্যাকাণ্ড: দিল্লির পঙ্কজের খোঁজে সিবিআই
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে এবার দিল্লির বাসিন্দা এক যুবকের নাম উঠে এল। চন্দ্রনাথ খুনে ধৃত উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা শার্প শ্যুটার রাজ সিংয়ের ঘনিষ্ঠ বলে সে পরিচিত। ঘটনার পর থেকে পঙ্কজ ঝা নামে অভিযুক্ত ওই যুবক পলাতক। সে মধ্যমগ্রামে অপারেশনে এসেছিল বলে জেনেছে সিবিআই।  ইতিমধ্যেই দিল্লিতে তার বাড়িতে তল্লাশি চলেছে। কিন্তু তাদের খালি হাতে ফিরতে হয়েছে।

Advertisement

চন্দ্রনাথ খুনে ধরা পড়া মায়াঙ্ক মিশ্রা, রাজ সিং ও ভিকি মৌর্য কাদের কাদের সঙ্গে ঘটনার আগে ও পরে কথা বলেছিল, তা জানতে তাদের কল ডিটেইলস খতিয়ে দেখা হচ্ছে। সিবিআই সূত্রে খবর, রাজ সিংয়ের কল ডিটেইলস বিশ্লেষণ করতে গিয়ে তদন্তকারীদের নজরে আসে, দিল্লির বাসিন্দা পঙ্কজ ঝা নামে এক যুবকের সঙ্গে তার ঘন ঘন কথা হচ্ছে। খুনের দিনও দু’জন একাধিকবার কথা বলেছে। পঙ্কজের নম্বরের কল ডিটেইলস বের করে তার টাওয়ার লোকেশন দেখা হয়। সেখান থেকে সিবিআইয়ের আধিকারিকরা জানতে পারেন, চন্দ্রনাথ রথকে খুনের দিন তার লোকেশন ছিল মধ্যমগ্রাম। এখান থেকেই তাঁরা বুঝতে পারেন, পঙ্কজ এই অপারেশনে অংশ নিতে এসেছিল। কিন্তু তার ভূমিকা ঠিক কী ছিল, জানতে পারেননি অফিসাররা। সিসি ক্যামেরার ফুটেজেও তার ছবি ধরা পড়েনি। এরপরই সিবিআইয়ের টিম শুক্রবার রাতে দিল্লিতে পঙ্কজের বাড়িতে তল্লাশিতে যায়। সেখানে গিয়ে অফিসাররা দেখেন ঘর তালা বন্ধ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সিবিআইয়ের আধিকারিকরা জানতে পারেন, পুরো পরিবারই এলাকা ছেড়েছে ঘটনার আগেই। এমনকী পঙ্কজের মোবাইলও বন্ধ। এখান থেকে তদন্তকারীরা নিশ্চিত এই যুবক রাজের কথামতোই অপারেশনে এসেছিল। প্রাথমিকভাবে তাঁরা জানতে পারছেন, পলাতক এই যুবকও অস্ত্র নিয়ে এসেছিল। তাকে এলাকা গার্ড করার দায়িত্ব দেওয়া হয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ