Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

পুরানো মামলায় আত্মসমর্পণ চন্দ্রনাথ খুনে অভিযুক্ত মনুর

আদালতে আত্মসমর্পণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক খুনে অন্যতম অভিযুক্ত জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে মনু।

পুরানো মামলায় আত্মসমর্পণ চন্দ্রনাথ খুনে অভিযুক্ত মনুর
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: আদালতে আত্মসমর্পণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক খুনে অন্যতম অভিযুক্ত জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে মনু। গত ৬ মে মধ্যমগ্রামে খুন হন চন্দ্রনাথ রথ। সেই মামলায় ওয়ান্টেড ঘোষণা করা হয়েছিল মনুকে। বর্তমানে চন্দ্রনাথ খুনের তদন্ত করছে সিবিআই। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বালিয়ার গ্যাংস্টার অ্যাক্ট আদালতে পুরানো একটি মামলায় মনু আত্মসমর্পণ করেছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। আপাতত মাউয়ের জেলা সংশোঘনাগারে রাখা হয়েছে মনুকে। বাঁশডিহি রোড থানার এসএইচও বংশ বাহাদুর সিং বলেন, মনু একজন দাগি আসামি। তাঁর বিরুদ্ধে ১২টি ফৌজদারি মামলা রয়েছে। ২০২৩ সালে বাঁশডিহি রোড থানায় গ্যাংস্টার আইনে মামলা করা হয়। বারবার সমন পাঠানো সত্ত্বেও হাজিরা না দেওয়ায় ২৫ মে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ