Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নিজ ভূমিকায় ছন্দার অভিনয়

যাত্রায় তাঁর নামের আগে বিশেষণ বসত ‘মর্ত্যের ঊর্বশী’। ১৯৭০-৭১ সালে পেশাদার যাত্রা দলে বছরে তার রোজগার ছিল পাঁচ লাখ টাকা! আবার তিনিই উৎপল দত্তর বিখ্যাত নাটক ‘টিনের তলোয়ার’-এর ‘ময়না’

নিজ ভূমিকায় ছন্দার অভিনয়
  • ৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

যাত্রায় তাঁর নামের আগে বিশেষণ বসত ‘মর্ত্যের ঊর্বশী’। ১৯৭০-৭১ সালে পেশাদার যাত্রা দলে বছরে তার রোজগার ছিল পাঁচ লাখ টাকা! আবার তিনিই উৎপল দত্তর বিখ্যাত নাটক ‘টিনের তলোয়ার’-এর ‘ময়না’। সাত বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি। সেই থেকে টানা সাত দশকেরও বেশি সময় জুড়ে ঠাকুরদাস মিত্র থেকে অহীন্দ্র চৌধুরী, পাহাড়ি সান্যাল, বিকাশ রায়, সরযূবালা, উত্তম কুমার, মলিনা দেবী, সৌমিত্র চট্টোপাধ্যায়-এর মতো মহীরুহদের সঙ্গে কাজ করেছেন। অভিনয় করেছেন এই প্রজন্মের প্রায় সমস্ত প্রতিষ্ঠিত শিল্পীদের সঙ্গেও। থিয়েটারে গানের প্রসঙ্গ এসে আজও মানুষের মুখে মুখে ফেরে তাঁর গাওয়া গান, ‘ছেড়ে কলকেতা বন হব পগার পার’। ৮২ বসন্ত পেরিয়েও নাচে-গানে-অভিনয়ে অনন্ত তাঁর যৌবন। এমন জীবন্ত কিংবদন্তি ছন্দা চট্টোপাধ্যায়ের বহু অজানা গল্প নিয়ে মঞ্চে আসছে ‘উষ্ণিক’-এর নতুন নাটক ‘ইতি ছন্দা’। বাংলা থিয়েটারে সম্ভবত এই প্রথম কোনো অভিনেত্রী অভিনয় করবেন নিজ ভূমিকায়। দর্শক শুনতে পাবেন তাঁর গান। দেখতে পাবেন অনন্য সব নৃত্য, বিখ্যাত ‘জাহানারা’ নাটকের কোর্ট সিন। নাট্যকার ও নির্দেশক ঈশিতা মুখোপাধ্যায়ের মতে, এ নাটকে দর্শক তাঁদের প্রিয় শিল্পীকে খুঁজে পাবেন অন্য রূপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ