Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

চ্যাম্পিয়ন মোহন বাগান

সোনার মরশুম মোহন বাগানের। ভারতীয় ফুটবলে অপ্রতিরোধ্য সিনিয়র দল। আইএসএলে ডাবল জিতে হাওয়ায় ভাসছে সবুজ-মেরুন ব্রিগেড। এবার যুব দলও খেতাব জিতে নিল।

চ্যাম্পিয়ন মোহন বাগান
  • ১৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোনার মরশুম মোহন বাগানের। ভারতীয় ফুটবলে অপ্রতিরোধ্য সিনিয়র দল। আইএসএলে ডাবল জিতে হাওয়ায় ভাসছে সবুজ-মেরুন ব্রিগেড। এবার যুব দলও খেতাব জিতে নিল। সোমবার মুম্বইয়ে ডেভেলপমেন্ট লিগের ফাইনালে ক্লাসিক আকাডেমিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয় মোহন বাগান। হ্যাটট্রিক পাসাং দোর্জির। ঘরোয়া লিগে কালীঘাট এমএএসের হয়ে নজর টেনেছিলেন শিলিগুড়ির পাসাং। এরপর তাকে তুলে নেয় সবুজ-মেরুন। এই দল নেক্সট জেন কাপে অংশ নেবে। পাশাপাশি আগামী বছর যব দল ঢেলে সাজাতে চলেছে টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই পাঞ্জাব এফসি’র যুব দলের বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে কথা চালানো হচ্ছে। শক্তিশালী দল গড়ে ঘরোয়া ফুটবলেও একচ্ছত্র দাপট বজায় রাখতে মরিয়া মোহন বাগান সুপার জায়ান্ট।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ