Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রেশন ডিলারদের কমিশন বাড়াল কেন্দ্র,  ডিলার সংগঠন বলছে, যথেষ্ট বৃদ্ধি নয়

রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির জন্য কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ১ এপ্রিল থেকে এই বর্ধিত কমিশন কার্যকর হবে বলে জানানো হয়েছে।

রেশন ডিলারদের কমিশন বাড়াল কেন্দ্র,  ডিলার সংগঠন বলছে, যথেষ্ট বৃদ্ধি নয়
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির জন্য কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করেছে।  ১ এপ্রিল থেকে এই বর্ধিত কমিশন কার্যকর হবে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গসহ অধিকাংশ রাজ্যে কুইন্টাল প্রতি খাদ্যশস্যে ১০ টাকা করে কমিশন বাড়ছে। পাহাড়ি অঞ্চলে এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বাড়ছে ১৫ টাকা হারে। তবে এর পাশপাশি ই-পস যন্ত্রের ব্যবহারের জন্য যে অতিরিক্ত কমিশন দেওয়া হত সেটা প্রতি কুইন্টালে ২১ থেকে কমিয়ে ১১ টাকা করা হয়েছে। তবে এজন্য রেশন ডিলারদের কোনো ক্ষতি হবে না। কারণ রাজ্যের পূর্বতন সরকার এই অতিরিক্ত কমিশন থেকে ই-পস মেশিনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বপ্রাপ্ত বেসরকারি এজেন্সিকে টাকা দিত। ডিলাররা কিছু পেতেন না। 
রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, ২১ টাকা থেকে ১২ টাকা এজেন্সি পেত। ই-পস মেশিনের অতিরিক্ত কমিশন রেশন ডিলারদের দেওয়ার জন্য তাঁরা রাজ্য সরকারকে অনুরোধ করেছেন। কেন্দ্রীয় সরকার যে ১০ টাকা কমিশন বাড়িয়েছে তাতে ডিলার সংগঠন অসন্তুষ্ট। এতে কমিশন ৯৫ টাকা থেকে বেড়ে ১০৫ টাকা হবে। কমিশনের অঙ্ক অন্তত ২০০ টাকা করার জন্য দীর্ঘদিনের দাবি তাদের। বাংলাসহ অধিকাংশ রাজ্যে ডিলারদের কমিশনের ৫০ শতাংশ রা‌জ্য দেয়। কোনো কোনো রাজ্য সরকার এর উপর দেয় অতিরিক্ত কমিশন। পশ্চিমবঙ্গে দেওয়া হয় কুইন্টাল পিছু মাত্র ৫ টাকা। দুয়ারে রেশনের মাধ্যমে খাদ্য সরবরাহ করলে অবশ্য অতিরিক্ত ৭৫ টাকা এবং মাসে এককালীন ৫ হাজার টাকা দেওয়া হয়। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ