Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

ব্যাংক কর্মীদের ইনসেন্টিভ স্কিম নিয়ে পিছু হটল কেন্দ্র

ব্যাংক কর্মী ও অফিসারদের লাগাতার আন্দোলনের চাপে পিছু হটল কেন্দ্রীয় সরকার। কর্মী ও অফিসারদের জন্য যে ইনসেন্টিভ স্কিম তারা চালু করেছিল, তা আপাতত লাগু হবে না, জানিয়ে দিয়েছে অর্থমন্ত্রক।

ব্যাংক কর্মীদের ইনসেন্টিভ  স্কিম নিয়ে পিছু হটল কেন্দ্র
  • ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাংক কর্মী ও অফিসারদের লাগাতার আন্দোলনের চাপে পিছু হটল কেন্দ্রীয় সরকার। কর্মী ও অফিসারদের জন্য যে ইনসেন্টিভ স্কিম তারা চালু করেছিল, তা আপাতত লাগু হবে না, জানিয়ে দিয়েছে অর্থমন্ত্রক। আগামী ১১ সেপ্টেম্বর দেশজুড়ে যে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, তার অন্যতম ইস্যু ছিল এই ইনসেন্টিভ স্কিম। কেন্দ্র পিছু হটার পর ধর্মঘট থেকে সরে আসা হবে কি না, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বরং ধর্মঘটীদের বক্তব্য, সরকার বিষয়টি স্থগিত রেখেছে মাত্র। বাকি ইস্যুগুলির এখনো কোনো মীমাংসা হয়নি। তাই বর্তমান পরিস্থিতিতে ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে না-আসাই স্বাভাবিক। ধর্মঘটীদের বক্তব্য, ব্যাংক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন (আইবিএ) এবং ব্যাংক কর্মী ও অফিসারদের সংগঠনগুলির সঙ্গে বেতন সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। তাতে বলা হয়, ব্যাংকের মুনাফার উপর ভিত্তি করে স্কেল-১ থেকে স্কেল-৭ এর আওতাভুক্ত সকলেই ইনসেন্টিভ পাবেন একই হারে। কিন্তু সেই চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে স্কেল-৪ থেকে তার উপরের স্তরের অফিসারদের জন্য ইনসেন্টিভের আলাদা হিসাব কষতে নির্দেশ দিয়েছে অর্থমন্ত্রক। 

Advertisement

মন্ত্রকের এই সিদ্ধান্ত মানতে চাননি কর্মী ও অফিসাররা। এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছে ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)। এরপর অর্থমন্ত্রক জানিয়ে দিয়েছে, উচ্চপদস্থ কর্তাদের জন্য যে ইনসেন্টিভ স্কিম ঘোষিত হয়েছে, তা আপাতত স্থগিত করা হল। দ্বিপাক্ষিক যে আলোচনা চলছে, বিষয়টি আলোচিত হবে সেখানেই। তবে ধর্মঘটীদের বক্তব্য, সপ্তাহে পাঁচদিন ব্যাংক পরিষেবা চালু রাখার যে ঘোষণা হয়েছে, তা এখনো কার্যকর করেনি কেন্দ্র। এটিও ধর্মঘটের অন্যতম ইস্যু।  

Advertisement
সম্পর্কিত সংবাদ