Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬

খড়্গপুর-ভদ্রক ফোর্থ লাইনের অনুমোদন কেন্দ্রের

খড়্গপুর-ভদ্রক ফোর্থ লাইনের অনুমোদন দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এবিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

খড়্গপুর-ভদ্রক ফোর্থ লাইনের অনুমোদন কেন্দ্রের
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: খড়্গপুর-ভদ্রক ফোর্থ লাইনের অনুমোদন দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এবিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ২০৩০-৩১ আর্থিক বছরের মধ্যে ১৭৩ কিলোমিটার দীর্ঘ ওই রেল লাইন তৈরির কাজ শেষ হয়ে যাবে। এদিন পশ্চিমবঙ্গ সহ মোট চারটি রাজ্যের সংযোগকারী বিভিন্ন রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। চার রাজ্যের মোট আটটি জেলা এর ফলে উপকৃত হবে। সবমিলিয়ে প্রকল্প খরচ ধরা হয়েছে ৯ হাজার ৪৫০ কোটি টাকা। জানিয়েছে কেন্দ্র।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ