Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬

অগ্নিবীরদের জন্য আধাসেনায় ৫০ শতাংশ সংরক্ষণ, জানাল কেন্দ্র

প্রাক্তন অগ্নিবীরদের জন্য সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের কনস্টেবল ও রাইফেলম্যান পদে ৫০ শতাংশ সংরক্ষণ করা হবে।

অগ্নিবীরদের জন্য আধাসেনায় ৫০ শতাংশ সংরক্ষণ, জানাল কেন্দ্র
  • ২৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রাক্তন অগ্নিবীরদের জন্য সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের কনস্টেবল ও রাইফেলম্যান পদে ৫০ শতাংশ সংরক্ষণ করা হবে। মঙ্গলবার সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই। পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, আধাসেনায় নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না প্রাক্তন অগ্নিবীরদের। ছাড় রয়েছে শারীরিক সক্ষমতার ক্ষেত্রেও। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (পিএসটি) ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টও (পিইটি)  দিতে হবে না তাঁদের। নিত্যানন্দ রাই আরও জানিয়েছেন বিএসএফ, সিআরপিএফ, এসএসবি, সিআইএসএফ,  আইটিবিপি, এসএসবি ও অসম রাইফেলসের নিয়োগ বিজ্ঞপ্তিতেই এই সংরক্ষণের কথা উল্লেখ থাকবে। ৩ বছরের ছাড় পাবেন প্রাক্তন অগ্নিবীররা। প্রথম ব্যাচের অগ্নিবীরদের জন্য অতিরিক্ত ৫ বছর ছাড়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ