Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুল শিক্ষকদের প্রশিক্ষণে রাজ্যে চালু হচ্ছে কেন্দ্রীয় ‘নিষ্ঠা’ প্রকল্প

বিজেপি সরকার আসার পরে এই প্রথম রাজ্যে চালু হতে চলেছে স্কুলশিক্ষার ‘নিষ্ঠা’ প্রকল্প। জাতীয় শিক্ষানীতি (এনইপি ২০২০) এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক (এনসিএফ) মেনে এই প্রকল্পে প্রশিক্ষণ দেওয়া হবে স্কুলশিক্ষকদের।

স্কুল শিক্ষকদের প্রশিক্ষণে রাজ্যে  চালু হচ্ছে কেন্দ্রীয় ‘নিষ্ঠা’ প্রকল্প
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি সরকার আসার পরে এই প্রথম রাজ্যে চালু হতে চলেছে স্কুলশিক্ষার ‘নিষ্ঠা’ প্রকল্প। জাতীয় শিক্ষানীতি (এনইপি ২০২০) এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক (এনসিএফ) মেনে এই প্রকল্পে প্রশিক্ষণ দেওয়া হবে স্কুলশিক্ষকদের। স্টেট কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (এসসিইআরটি) মাধ্যমে কেন্দ্রীয় ‘দীক্ষা’ পোর্টাল থেকে অনলাইন প্রশিক্ষণ নিতে পারবেন শিক্ষকরা। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন সম্প্রতি এ নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। সারা দেশে ২১ এপ্রিল থেকে নাম নথিভুক্তি শুরু হয়েছে। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। তবে, পূর্বতন রাজ্য সরকার এ ধরনের কেন্দ্রীয় প্রশিক্ষণকে গুরুত্ব দিত না বলে সেই বিজ্ঞপ্তি আগে প্রকাশিত হয়নি। এক শিক্ষা আধিকারিক বলেন, ‘১৫ সেপ্টেম্বরের মধ্যে কোর্স শেষ করা হবে। এর আগে, শিক্ষকদের ট্রেনিং হত ফিজিক্যাল মোডে। বহু শিক্ষক আসতেন, বসতেন, খাবার খেতেন, বেরিয়ে যেতেন। তাঁদের পাঠদানে এর কোনো প্রভাব চোখে পড়ত না। অনেক শিক্ষক জাতীয় শিক্ষানীতির সাধারণ বিষয়, এমনকি, লার্নিং আউটকাম সম্পর্কে অবহিত নন। তাঁদের জন্য খুবই উপযোগী হবে এই কোর্স।’ তিনভাগে বিভক্ত কোর্সটি। প্রথম ভাগটি বরাদ্দ এনইপি এবং এনসিএফের বিভিন্ন খুঁটিনাটি নিয়ে। দ্বিতীয় ভাগে থাকবে পেডাগগি এবং বিষয়ভিত্তিক প্রশিক্ষণ। তৃতীয়ভাগে বিভিন্ন নতুন থিম, নতুন ভাবনা এবং বিষয়ের গভীরে প্রশিক্ষণ। কিছুটা অংশ ফেস টু ফেস বা সশরীরেও হবে। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে শিক্ষকদের যে পদোন্নতি প্রক্রিয়া চালু হতে চলেছে, তার অন্যতম শর্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন ইনক্রিমেন্টের ক্ষেত্রেও মাপকাঠি হতে পারে এই প্রশিক্ষণের শংসাপত্র।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ