Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কোতুলপুরে বুথের অদূরে থাকা তৃণমূলের ক্যাম্প ভাঙল কেন্দ্রীয় বাহিনী, ক্ষোভপ্রকাশ দলীয় প্রার্থীর

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। আজ, বৃহস্পতিবার বাঁকুড়ার কোতুলপুর বিধানসভার যমুনা গ্রামে বুথের অদূরে থাকা তৃণমূলের ক্যাম্প ভেঙে গুঁড়িয়ে দিল কেন্দ্রীয় বাহিনী।

কোতুলপুরে বুথের অদূরে থাকা তৃণমূলের ক্যাম্প ভাঙল কেন্দ্রীয় বাহিনী, ক্ষোভপ্রকাশ দলীয় প্রার্থীর
  • ২৩ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। আজ, বৃহস্পতিবার বাঁকুড়ার কোতুলপুর বিধানসভার যমুনা গ্রামে বুথের অদূরে থাকা তৃণমূলের ক্যাম্প ভেঙে গুঁড়িয়ে দিল কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি তৃণমূল কর্মীদের বেশ কয়েকটি বাইকেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

Advertisement

এই ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় বাহিনীর একটি গাড়ি আটকে দেন এলাকাবাসীরা। বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভও দেখান স্থানীয়রা। অন্যদিকে, এই ঘটনার খবর পেয়েই অকুস্থলে যান কোতুলপুরের তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহার। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ