নিজস্ব প্রতিনিধি, আউসগ্রাম: প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বারবার উঠল অতি সক্রিয়তার অভিযোগ। উঠল নির্বিচারে লাঠিচার্জ থেকে মহিলাদের শৌচালয়ে ঢুকে যাওয়ার মারাত্বক অভিযোগ। তা সে কলকাতার ভবানীপুর হোক বা জেলার বিভিন্ন প্রান্তে। পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভার গেঁড়াই গ্রামের ৯, ১০, ১১ নাম্বার বুথে সাধারণ ভোটারদের উপর কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে। আউশগ্রাম ২ ব্লকের অমরপুর গ্রাম পঞ্চায়েতের গেঁড়াই উচ্চ বিদ্যালয়ে চলছে তিনটে বুথে ভোট গ্রহণ। সকাল থেকেই গ্রামের সংখ্যালঘু ভোটাদের বুথ গুলোতে কেন্দ্রীয় বাহিনীকে অতিসক্রিয় ভূমিকায় দেখা গেছে বলে অভিযোগ।



