Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সেন্ট্রাল ফোর্সের রুটমার্চের ভিডিয়ো আপলোডের নির্দেশ

আজ শুক্রবার থেকে বিধানসভা ভোট পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টার মধ্যে সেন্ট্রাল ফোর্সের রুটমার্চের ছবি এবং ভিডিয়ো লালবাজারে পাঠাতে হবে

সেন্ট্রাল ফোর্সের রুটমার্চের ভিডিয়ো  আপলোডের নির্দেশ
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ শুক্রবার থেকে বিধানসভা ভোট পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টার মধ্যে সেন্ট্রাল ফোর্সের রুটমার্চের ছবি এবং ভিডিয়ো লালবাজারে পাঠাতে হবে। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি লিখিত নির্দেশিকা জারি করলেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার-৩ শুভঙ্কর সিনহা সরকার। কলকাতা পুলিশের ডিভিশনের ডিসিদের পাঠানো ওই নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতার সব থানার ওসিকে নিজ নিজ থানা এলাকার রুটমার্চের ভিডিয়ো এবং ছবিতে তারিখ ও সময় উল্লেখ করে লালবাজার ইলেকশন সেলে আপলোড করতে হবে। পর্যবেক্ষক মহলের অনুমান, আগামী দিনে সেন্ট্রাল ফোর্সের রুটমার্চ নিয়ে কোনো বিতর্ক দেখা দিলে, এই ভিডিয়ো প্রামাণ্য নথি হিসাবে পেশ করতে পারবে লালবাজার।  ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ