Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়: আনন্দময়ের প্রস্তাবে সাড়া শিক্ষামন্ত্রীর

উত্তরবঙ্গ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শিলিগুড়ি মহকুমায় স্থাপনের প্রস্তাবে সাড়া দিলেন দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিজেপির মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ৪ ফেব্রুয়ারি চিঠি দিয়ে তাঁর এই প্রস্তাব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে জানিয়েছিলেন।

শিলিগুড়িতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়: আনন্দময়ের প্রস্তাবে সাড়া শিক্ষামন্ত্রীর
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শিলিগুড়ি মহকুমায় স্থাপনের প্রস্তাবে সাড়া দিলেন দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিজেপির মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ৪ফেব্রুয়ারি চিঠি দিয়ে তাঁর এই প্রস্তাব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে জানিয়েছিলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই প্রস্তাবের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, এই প্রস্তাব কার্যকর করার জন্য বিষয়টি তিনি সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য পাঠিয়েছেন।  

Advertisement

মঙ্গলবার একথা সমাজমাধ্যমে নিজের প্রোফাইলে পোস্ট করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান বিজেপি বিধায়ক। শিলিগুড়িতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তার প্রসঙ্গে আনন্দময় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে জানিয়েছেন, রাজ্যে একটি মাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে। তা শিলিগুড়ি থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে। বিশ্বভারতীর পর রাজ্যের দ্বিতীয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শিলিগুড়িতে হওয়া দরকার। তাহলে উত্তরবঙ্গের শিক্ষার উন্নতি ঘটবে। উত্তরবঙ্গে এডুকেশনাল হাব তৈরির কাজ অনেকটা এগিয়ে যাবে। এছাড়া উত্তরবঙ্গের গা ঘেঁষেই থাকা রাজ্য ও রাষ্ট্রের মানুষও এর ফলে উপকৃত হবেন। এই অঞ্চলের শিক্ষা ও অর্থনীতির প্রসার ঘটবে। এই খবর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষানুরাগীরাও আশায় বুক বেঁধেছেন। 
বিধায়ক আনন্দময় বলেন, শিলিগুড়িতে উত্তরবঙ্গ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলে উত্তরবঙ্গের মানুষ উপকৃত হবেন। এখানকার শিক্ষার মান বাড়বে। রাজ্যের ১০কোটি জনসংখ্যার মধ্যে তিনকোটি জনসংখ্যা রয়েছে উত্তরবঙ্গে।  কিন্তু সেই অর্থে এখানকার শিক্ষার অগ্রগতির জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব রয়েছে। সে কথাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে জানিয়ে প্রস্তাব পাঠিয়েছিলাম। তিনি এই প্রস্তাব কার্যকর করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। আমরা আশাবাদী।

Advertisement
সম্পর্কিত সংবাদ