Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬

আয়ূষের জাল ওষুধ নিয়ে সচেতনতার উদ্যোগ কেন্দ্রের

সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা আটকাতে আয়ূষের জাল ওষুধ তথা বিভ্রান্তিকর বিজ্ঞাপন সম্পর্কে সচেতনতার উদ্যোগ নিল মোদি সরকার। সম্প্রতি ওই ওয়েবসাইটের (suraksha.ayush.gov.in) উদ্বোধন করেন কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপরাও যাদব।

আয়ূষের জাল ওষুধ নিয়ে সচেতনতার উদ্যোগ কেন্দ্রের
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা আটকাতে আয়ূষের জাল ওষুধ তথা বিভ্রান্তিকর বিজ্ঞাপন সম্পর্কে সচেতনতার উদ্যোগ নিল মোদি সরকার। সম্প্রতি ওই ওয়েবসাইটের (suraksha.ayush.gov.in) উদ্বোধন করেন কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপরাও যাদব। তিনি জানান, আয়ূষ সংক্রান্ত বিষয়ে মানুষকে যাতে ঠকানো না যায়, তার জন্য গত ২০২৪ সালের ৩০ জুলাই মন্ত্রককে উদ্যোগী হতে বলেছিল সুপ্রিম কোর্ট। এক বছরের মধ্যে এনিয়ে পদক্ষেপ করার বার্তা দিয়েছিল শীর্ষ আদালত। সময়সীমা শেষ হওয়ার একমাস আগেই সরকার পদক্ষেপ নিয়েছে।  ২০১৮ সাল থেকেই চলছে ‘ফার্মাকো ভিজিলেন্স কর্মসূচি।’ ডিজিটাল। আয়ূষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা, যুগ্ম-সচিব মোলালিসা দাশকে পাশে রেখে মন্ত্রী বলেন, আয়ুর্বেদ সহ ইউনানি, সিদ্ধার মতো আয়ূষ মন্ত্রকের নানা বিভাগের ওষুধ নিয়ে অনেক সময়ই অ঩ভিযোগ ওঠে। এবার দেশের যেকোনও কোণে বসে আয়ূষ সংক্রান্ত দাওয়াইয়ের আসল, নকল সম্পর্কে যেমন লোকে জানতে পারবে, তেমনই পার্শ্বপ্রতিক্রিয়া হলেও তা কী, তাও জানা যাবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ