Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ফের এলআইসির শেয়ার বিক্রির পথে কেন্দ্র, দাবি রিপোর্টে

ফের জীবনবিমা নিগমের (এলআইসি) শেয়ার বিক্রির পথে কেন্দ্র। আগামী মাসে সেই প্রক্রিয়া শুরু হতে পারে বলে খবর। এবিষয়ে বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমে একাধিক রিপোর্ট সামনে এসেছে।

ফের এলআইসির শেয়ার বিক্রির পথে কেন্দ্র, দাবি রিপোর্টে
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ফের জীবনবিমা নিগমের (এলআইসি) শেয়ার বিক্রির পথে কেন্দ্র। আগামী মাসে সেই প্রক্রিয়া শুরু হতে পারে বলে খবর। এবিষয়ে বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমে একাধিক রিপোর্ট সামনে এসেছে। সূত্রকে উদ্ধৃত করে সেখানে দাবি করা হয়েছে, এলআইসির প্রায় ২ শতাংশ শেয়ার বিক্রি করতে চলেছে সরকার। এর ফলে প্রায় ১০ হাজার কোটি টাকা সরকারের কোষাগারে আসতে পারে। ৩১ মার্চ পর্যন্ত এক্সচেঞ্জ ডেটা বলছে, এলআইসির ৯৬.৫ শতাংশ শেয়ার রয়েছে সরকারের হাতে। এনিয়ে সরকার বা এলআইসির তরফে এখনও কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসির শেয়ার সরকার প্রথমবার বিক্রি করেছিল ২০২২ সালে মে মাসে। সেবার ৩.৫ শতাংশ শেয়ার বিক্রি করা হয়েছিল। সেই সময় সরকারের হাতে এসেছিল প্রায় ২১ হাজার কোটি টাকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ