Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্মার্ট মিটার চাপিয়ে দিয়েছে কেন্দ্র, জানালেন বিদ্যুৎমন্ত্রী

স্মার্ট মিটার রাজ্যের উপরে চাপিয়ে দিয়েছে কেন্দ্র। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে একথা সাফ জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, স্মার্ট মিটার ছাড়া কোনও বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না- এটাই ছিল মোদি সরকারের নিদান।

স্মার্ট মিটার চাপিয়ে দিয়েছে কেন্দ্র, জানালেন বিদ্যুৎমন্ত্রী
  • ১১ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

কলকাতা: স্মার্ট মিটার রাজ্যের উপরে চাপিয়ে দিয়েছে কেন্দ্র। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে একথা সাফ জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, স্মার্ট মিটার ছাড়া কোনও বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না- এটাই ছিল মোদি সরকারের নিদান। শুধু তাই নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেক গ্রাহকের কাছে এই মিটার পৌঁছে দেওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু কেন্দ্রের বিরোধিতা করে রাজ্যে এই স্মার্ট মিটার বাধ্যতামূলক করা হয়নি। 

Advertisement

স্মার্ট মিটার বসানো নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ হয়। মাত্রাতিরিক্ত বিল আসার অভিযোগ তুলে চলতে থাকে আন্দোলন। যার জেরে রাজ্যজুড়ে গৃহস্থের বাড়িতে স্মার্ট মিটার বসানো বন্ধের সিদ্ধান্ত নেয় রাজ্য বিদ্যুৎ দপ্তর। গত সোমবার এনিয়ে বিজ্ঞপ্তি জারি করে তারা। কিন্তু এই ইস্যুকে হাতিয়ার করে বিরোধীরা ‘ভুল’ প্রচার শুরু করায়, শেষ পর্যন্ত মুখ খুললেন বিদ্যুৎমন্ত্রী। 

Advertisement
সম্পর্কিত সংবাদ