Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ই-কমার্সে ওয়াকি-টকি ডিভাইস বিক্রি নিষিদ্ধ করল কেন্দ্র

রেডিও সিগন্যাল ব্যবহার করে যোগাযোগের একটি মাধ্যম ওয়াকি-টকি ডিভাইস। এতদিন অনলাইন সংস্থার বিভিন্ন অ্যাপ তথা ই-কমার্সে দেদারে বিক্রি হতো এই ওয়াকি-টকি।

ই-কমার্সে ওয়াকি-টকি ডিভাইস বিক্রি নিষিদ্ধ করল কেন্দ্র
  • ১০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রেডিও সিগন্যাল ব্যবহার করে যোগাযোগের একটি মাধ্যম ওয়াকি-টকি ডিভাইস। এতদিন অনলাইন সংস্থার বিভিন্ন অ্যাপ তথা ই-কমার্সে দেদারে বিক্রি হতো এই ওয়াকি-টকি। পহেলগাঁও হামলা এবং বর্তমান যুদ্ধ পরিস্থিতির জেরে ই-কমার্সে ওয়াকি-টকি ডিভাইস বিক্রি নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের (অ্যামেচার) সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস। রেডিও ক্লাবের দাবি, বিনা লাইসেন্সে অনলাইনে বিক্রি হলে দেশের নিরাপত্তার ক্ষেত্রে তা ছিল বিপজ্জনক ছিল। কারণ, এই ধরনের রেডিও ওয়্যারলেস সেটে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কথা বলার জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হয়। অনলাইনে কেরা সহজ হওয়ায় তা জঙ্গিদের হাতেও পৌঁছে যেতে পারে। এ ব্যাপারে রেডিও ক্লাব আগেই চিঠি দিয়েছিল কেন্দ্রকে। পহেলগাঁওয়ে হামলার পর কেন্দ্রীয় এজেন্সিকেও বিষয়টি জানানো হয়েছিল। তারপরই ই-কমার্সে ওয়াকি-টকি বিক্রির ব্যাপারে ঘোষণা করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ