Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

জনগণনা: আজ শিলিগুড়িতে শেষদিনের প্রশিক্ষণ এবার সংগ্রহ করা হবে গৃহকর্তার ফোন নম্বর

এবার বাড়ির তালিকা তৈরিতে সংগ্রহ করা হবে গৃহকর্তার ফোন নম্বর।

জনগণনা: আজ শিলিগুড়িতে শেষদিনের প্রশিক্ষণ এবার সংগ্রহ করা হবে গৃহকর্তার ফোন নম্বর
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার বাড়ির তালিকা তৈরিতে সংগ্রহ করা হবে গৃহকর্তার ফোন নম্বর। বৃহস্পতিবার শিলিগুড়িতে জনগণনা নিয়ে প্রশিক্ষণ শিবিরের পর একথা জানান ফিল্ড ট্রেনাররা। তাঁদেরকে শিবিরে বাড়ির তালিকা তৈরির পদ্ধতি শেখানো হয়েছে। এদিকে, দীর্ঘ ১৫ বছর পর জনগণনা হচ্ছে। এই কাজ সুষ্ঠুমতো করতে জোর প্রস্তুতি শুরু করেছে দার্জিলিং জেলা প্রশাসন। 

Advertisement

এবার জনগণনার অন্যতম উল্লেখযোগ্য হল বাড়ির তালিকা প্রস্তুত। এজন্য কয়েকদিন আগে শিলিগুড়ি পুরসভার আধিকারিকদের নিয়ে প্রশিক্ষণ শিবির করা হয়েছে। এবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে চারটি ব্লকের আধিকারিকদের নিয়ে প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। প্রশাসন সূত্রের খবর, বুধবার শিবিরের সূচনা হয়। তাতে বিডিও, প্রাণিসম্পদ, কৃষি সহ বিভিন্ন দপ্তরের প্রায় ৩৬ জন অফিসার অংশ নেন। তাঁদের ফিল্ড ট্রেনার হিসাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার শিবিরের দ্বিতীয় দিন ছিল। এদিন শিবিরে প্রশিক্ষক হিসেবে অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুমিত রাই, ওসি ইলেকশন বিপ্লব চক্রবর্তী, ডিপিআরডিও সুবল বিশ্বাস সহ রাজ্য সেন্সাস দপ্তরের দুই অফিসার ছিলেন। আজ, শুক্রবার পর্যন্ত শিবির চলবে। রাস্তায় নামিয়ে ট্রেনিং দেওয়া হতে পারে আজ। 
এদিন ট্রেনিংয়ের পর অফিসারা বলেন, জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে বাড়ির তালিকা তৈরির পদ্ধতি বোঝানো হয়েছে। অ্যাপের মাধ্যমে কাজটি কীভাবে করা হবে, তা জানানো হয়। এ বিষয়ে প্রশ্নোত্তর পর্ব ছিল। চব্বিশ দফা প্রশ্নের ভিত্তিতে বাড়ির তালিকা প্রস্তুত করা হবে। বাড়ির মালিকের ফোন নম্বরও সংগ্রহ করা হবে। 
এদিকে, ২০১১ সালে জনগণনা হয়েছিল। দশ বছর অন্তর জনগণনা করার কথা। সেই মতো ২০২১ সালে জনগণনা হওয়ার কথা থাকলেও তা হয়নি। দীর্ঘ ১৫ বছর পর এবার সেই কাজ হচ্ছে। প্রশাসনের এক আধিকারিক বলেন, এটা ১৬তম জনগণনা। গোটা দেশের সঙ্গে এই রাজ্যেও হবে। অ্যাপ নির্ভর এই কাজ সুষ্ঠুমতো করতে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই কর্মসূচির প্রথমপর্বে বাড়ি চিহ্নিতকরণ ও তালিকা তৈরি করা হবে। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ