Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যে আজ জনগণনা শুরু, ১৫ দিন চলবে সেলফ ইনিউমারেশন

আজ, শনিবার রাজ্যে জনগণনার (সেনসাস) প্রথম পর্যায় শুরু হচ্ছে। এই পর্যায়ে ১৫ আগস্ট পর্যন্ত অনলাইনে ‘স্ব- গণনা’ (সেলফ ইনিউমারেশন) প্রক্রিয়া চলবে।

রাজ্যে আজ জনগণনা শুরু, ১৫  দিন চলবে সেলফ ইনিউমারেশন
  • ১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শনিবার রাজ্যে জনগণনার (সেনসাস) প্রথম পর্যায় শুরু হচ্ছে। এই পর্যায়ে ১৫ আগস্ট পর্যন্ত অনলাইনে ‘স্ব- গণনা’  (সেলফ ইনিউমারেশন)  প্রক্রিয়া চলবে। সাধারণ মানুষ ‘se.census.gov.in’ পোর্টালে গিয়ে গোটা পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারবেন। 

Advertisement

১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সেনসাসের দ্বিতীয় পর্যায়টি চলবে। তখন গণনাকারীরা বাড়ি বাড়ি যাবেন। অনলাইনে যাঁরা সফলভাবে তথ্য নথিভুক্ত করবেন তাঁরা ১১ সংখ্যার একটি ‘ইউনিক আইডি’ পাবেন। গণনাকারী বাড়িতে এলে তাঁকে ওই আইডি জানাতে হবে। তিনি সেটি অনলাইনে যাচাই করবেন। এটা সফল হয়ে গেলে নতুন করে তথ্য সংগ্রহের প্রয়োজন পড়বে না। যাঁরা অনলাইনে আগামী ১৫ দিনে পরিবারের তথ্য ন঩থিভুক্ত করবেন না, তাঁদের ক্ষেত্রে গণনাকারীদের বাড়িতে গিয়ে অনলাইনে তা রেকর্ড করতে হবে।
সেনসাস দপ্তর জানিয়েছে, অনলাইনে তথ্য নথিভুক্ত করতে ১৫-২০ মিনিট সময় লাগতে পারে। পরিবারের সম্পর্কে মোট ৩৪টি প্রশ্নের উত্তর নথিভুক্ত করতে হবে। তার  মধ্যে বসবাসের বাড়ি কি ধরনের সেই সংক্রান্ত কয়েকটি প্রশ্ন আছে। বাড়িতে জল সরবরাহ, শৌচাগার, রান্নার জ্বালানি কি ধরনের ব্যবহার করা হয়, গাড়ি বা দুই চাকার যানবাহন আছে কি না, এছাড়া আরও কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। স্বাধীনতার পর এবার প্রথম জাতিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরিবারটি তফসিলি জাতি, তফসিলি উপজাতি অথবা ওবিসি কি না, তা জানাতে হবে। আগস্টে পশ্চিমবঙ্গ ছাড়া অসম ও মণিপুরে এই প্রক্রিয়া চলছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ