Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ক্রজ মিসাইল ছুঁড়ল তেহরান। টার্গেট ইউএসএস আব্রাহাম লিংকন। যদিও আমেরিকার তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
  • ২৫ মার্চ, ২০২৬ ১৯:০৩
Prefer us on Google

তেহরান, ২৫ মার্চ : আমেরিকার আক্রমণের মুখে কোনো অবস্থায় মাথা নত করা হবে না। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবের মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল ইরান। শুধু তাই নয়, দিয়েছিল মার্কিন যুদ্ধ জাহাজে আক্রমণের হুমকি। টার্গেট ইউএসএস আব্রাহাম লিংকন। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ক্রজ মিসাইল ছুঁড়ল তেহরান। বুধবার এমনই দাবি করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে। যদিও আমেরিকার তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

এর আগে আমেরিকাকে চেতাবনি দিয়েছিল ইরানের নৌসেনা। জানিয়ে দেয়, ইউএসএস আব্রাহাম লিংকনকে নজরবন্দি করেছে তারা। এই যুদ্ধ জাহাজটি ইরানের সীমানায় প্রবেশের চেষ্টা করলে, আঘাত করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ