Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পরিবারের নিরাপত্তায় মৃত বিজেপি কর্মীর বাড়িতে বসল সিসি ক্যামেরা

বারুইপুরে নিহত বিজেপি কর্মী বাপি প্রামাণিকের পরিবারের সদস্যদের নিরাপত্তার উপর জোর দিল বারুইপুর পুলিশ জেলা।

পরিবারের নিরাপত্তায় মৃত বিজেপি কর্মীর বাড়িতে বসল সিসি ক্যামেরা
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরে নিহত বিজেপি কর্মী বাপি প্রামাণিকের পরিবারের সদস্যদের নিরাপত্তার উপর জোর দিল বারুইপুর পুলিশ জেলা। পরিবারের পক্ষ থেকেই পুলিশের কাছে নিরাপত্তার আরজি জানানো হয়েছিল। বৃহস্পতিবার পুলিশ বাপি প্রামাণিকের বাড়িতে এবং রাস্তায় বিদ্যুতের খুঁটিতে সিসি ক্যামেরা লাগিয়েছে। পুলিশের এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে পরিবারটি। তবে অভিযুক্তদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। খুনের ঘটনার পর ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল মৃতের পরিবার। পরে অভিযুক্তের তালিকায় আরও একজনের নাম যুক্ত হয়েছে।

Advertisement

এদিন মৃত বিজেপি কর্মীর দুই মেয়ে, ছেলে এবং স্ত্রী বারুইপুর থানার আইসি শান্তনু মিত্রের সঙ্গে দেখা করেন। তাঁদের আরজি, বাকি অভিযুক্তরা যাতে দ্রুত ধরা পড়ে, তার উদ্যোগ নিতে হবে পুলিশকে। ঘটনার পর চারদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও পর্যন্ত বিজেপির পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডল সহ মাত্র চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। টাঙ্গারবেড়িয়া এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, এই এলাকায় আগে গণ্ডগোল হলেও কখনও খুনের ঘটনা ঘটেনি। আমরাও চাই, এলাকায় শান্তি ফিরে আসুক। পুলিশ পিকেট আরও কয়েকদিন থাকুক। গ্রেপ্তার করা হোক দুষ্কৃতীদের। অভিযুক্তদের নামে এলাকায় মস্তানি ও মাতব্বরির অভিযোগ দীর্ঘদিনের।

Advertisement
সম্পর্কিত সংবাদ