Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

জঞ্জাল তোলার কম্প্যাক্টর থেকে ভ্যাট, বসবে সিসি ক্যামেরা-জিপিএস ট্র্যাকার, পুরসভার কন্ট্রোল রুম থেকে দিনভর নজরদারি

কোন গাড়ি কখন গ্যারেজ থেকে বেরচ্ছে। কখন যাচ্ছে কম্প্যাক্টর স্টেশনে। ময়লা তুলে কখন ফিরছে ধাপায়।

জঞ্জাল তোলার কম্প্যাক্টর থেকে ভ্যাট, বসবে সিসি ক্যামেরা-জিপিএস ট্র্যাকার, পুরসভার কন্ট্রোল রুম থেকে দিনভর নজরদারি
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোন গাড়ি কখন গ্যারেজ থেকে বেরচ্ছে। কখন যাচ্ছে কম্প্যাক্টর স্টেশনে। ময়লা তুলে কখন ফিরছে ধাপায়। এই কাজ ‘ট্র্যাক’ করতে এবার সমস্ত জঞ্জাল তোলার গাড়ি, মুভেবেল কম্প্যাক্টর, ডাম্পার সহ যাবতীয় মেশিন এবং গাড়িতে বসতে চলেছে ক্যামেরা ও জিপিএস ট্র্যাকিং সিস্টেম। এছাড়া আধুনিক ভ্যাট অর্থাৎ কম্প্যাক্টর স্টেশনেও বসানো হবে সিসি ক্যামেরা। কলকাতা পুরসভার কন্ট্রোল রুম থেকে সরাসরি চলবে নজরদারি।

Advertisement

সম্প্রতি পুরসভার সচিব কিশোরকুমার বিশ্বাসের উপস্থিতিতে একাধিক বিভাগীয় কর্তার বৈঠক হয়। সেখানে পুরসভার কন্ট্রোল রুম আরও আধুনিক এবং সুসংহত (ইন্টিগ্রেটেড) করা নিয়ে আলোচনা হয়েছে। ঠিক হয়েছে, এবার থেকে জঞ্জালের গাড়ি এবং ভ্যাটগুলিও সরাসরি কন্ট্রোল রুমের নজর থাকবে। বর্তমানে কলকাতায় ১৪৫টি আধুনিক ভ্যাট বা কম্প্যাক্টর স্টেশন রয়েছে। আছে ১৪৫টি ছোটো এবং বড়ো মুভেবেল কম্প্যাক্টর গাড়ি। এছাড়াও বহু পুরনো ডাম্পার রয়েছে। সব গাড়িতেই জিপিএস ট্রাকিং সিস্টেম লাগানো হবে। পুরসভা সূত্রে খবর, আগে বেশ কয়েকটি গাড়িতে এই সিস্টেম লাগানো রয়েছে। তার মধ্যে কোনোটা কাজ করে, কোনোটা নয়। এবার গোটা সিস্টেমের ভোল বদলানোর সিদ্ধান্ত হয়েছে। পুর-আধিকারিকদের একাংশ জানান, জঞ্জাল তুলতে কখন বার হচ্ছে গাড়ি, ডাম্পার ফাঁকি দিচ্ছে কি না, ময়লার ভ্যাট সাফ হল কি না, সবটাই প্রতিনিয়ত মনিটরিং করা যাবে। অনেক সময় দেখা যায়, সকালে সাফাই কাজ হওয়ার পর আবার আবর্জনা জমেছে কম্প্যাক্টর স্টেশনে বা অন্যান্য ভ্যাটে। সিসি ক্যামেরার মাধ্যমে তা দেখা যাবে পুরসভায় বসে। সঙ্গে সঙ্গে হবে সাফাই কাজ। শহরের সাফাই কাজ আরও গতিশীল করতেই এই উদ্যোগ।
পুরসভার জঞ্জাল সাফাই ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে খবর, কয়েক মাস আগেই নতুন মুভেবেল কম্প্যাক্টর কেনা হয়েছে। সেগুলির রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও সিসি ক্যামেরা নজরদারি করবে। অনেক সময় নতুন গাড়ি থেকে যন্ত্রাংশ চুরির অভিযোগ ওঠে। তাই পুরসভার গ্যারাজগুলি এবং যেখানে রাস্তায় সেগুলি পার্ক করা থাকে সেখানে আরও সিসি ক্যামেরা বসানো হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ