Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

সিবিএসই রেজাল্ট বিতর্ক! দায় নিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

সিবিএসই দ্বাদশ শ্রেণির অনস্ক্রিন মার্কিং বিতর্কে অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ভুল যে হয়েছিল, সেকথা স্বীকারও করলেন।

সিবিএসই রেজাল্ট বিতর্ক! দায় নিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সিবিএসই দ্বাদশ শ্রেণির অনস্ক্রিন মার্কিং বিতর্কে অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ভুল যে হয়েছিল, সেকথা স্বীকারও করলেন। স্পষ্ট ভাষায় বললেন, ‘আমি দায়িত্ব নিচ্ছি। সব ঠিক হয়ে যাবে।’ যাবতীয় সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি। দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশের পর থেকেই পরীক্ষার খাতার প্রতিলিপি নিয়ে নানা অভিযোগ ওঠে সিবিএসই-র বিরুদ্ধে। বোর্ডের পক্ষ থেকে সমস্যা সমাধানের কথা বলা হলেও চুপ ছিলেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার অবশেষে নীরবতা ভঙ্গ করলেন তিনি। জানালেন, তদন্তে যদি কোনও রকমের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মেলে, তবে কেউ রেহাই পাবে না। যদিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সিবিএসই বোর্ডের নতুন চালু করা ‘অন স্ক্রিন মার্কিং (ওএসএম) ব্যবস্থার পক্ষেই সওয়াল করেছেন। তাঁর মতে, এই পদ্ধতিটি এক ‘প্রগতিশীল পদক্ষেপ’। এই পদ্ধতিতে খাতা দেখার ফলে স্বচ্ছতা বাড়বে এবং এতে ছাত্র-ছাত্রীদেরই উপকার হবে। শুধু সিবিএসই নয়, বর্তমানে ভারত এবং বিদেশের বহু বড়ো বড়ো বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান খাতা দেখার জন্য এই ধরনের ডিজিটাল মূল্যায়ন পদ্ধতি বা ওএসএম ব্যবস্থা চালু করেছে।

Advertisement

সিবিএসই দ্বাদশের পরীক্ষার খাতা দেখার দায়িত্ব যে সংস্থাকে দেওয়া হয়েছিল, তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। জবাবে এদিন ধর্মেন্দ্র জানিয়েছেন, বর্তমানে খাতা পুনর্মূল্যায়ন প্রক্রিয়া চলছে, তার মাধ্যমেই সমস্ত ভুল সংশোধন করে নেওয়া হবে। রাজনীতি পরেও করা যাবে। এই মুহূর্তে দেখতে হবে পরীক্ষার্থী এবং ছাত্রছাত্রীদের মানসিক চাপ যেন আর না বাড়ে।

Advertisement
সম্পর্কিত সংবাদ