Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ত্বিশা মৃত্যু মামলার তদন্তে সিবিআই

শেষ পর্যন্ত ত্বিশা শর্মার মৃত্যুর তদন্তভার নিল সিবিআই। সোমবারই ভোপালে পৌঁছে যায় সিবিআইয়ের একটি বিশেষ দল। ত্বিশার মৃত্যু নিয়ে যাবতীয় তথ্যপ্রমাণ পুলিশের কাছ থেকে সংগ্রহ করেছেন তদন্তকারীরা। এই ঘটনায় অবশেষে কিছুটা স্বস্তি পেল ত্বিশা শর্মার পরিবার।

ত্বিশা মৃত্যু মামলার তদন্তে সিবিআই
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: শেষ পর্যন্ত ত্বিশা শর্মার মৃত্যুর তদন্তভার নিল সিবিআই। সোমবারই ভোপালে পৌঁছে যায় সিবিআইয়ের একটি বিশেষ দল। ত্বিশার মৃত্যু নিয়ে যাবতীয় তথ্যপ্রমাণ পুলিশের কাছ থেকে সংগ্রহ করেছেন তদন্তকারীরা। এই ঘটনায় অবশেষে কিছুটা স্বস্তি পেল ত্বিশা শর্মার পরিবার। 

Advertisement

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, মামলার তদন্তভার স্বাধীন সংস্থার গ্রহণ করা উচিত। তদন্ত নিরপেক্ষ ও পক্ষপাতহীন হতে হবে। এব্যাপারে দেশের প্রধান তদন্তকারী সংস্থার উপর আস্থা রাখা প্রয়োজন। সময়ের সঙ্গে সঙ্গে তদন্তের অগ্রগতিও সঠিক পথে এগবে। পাশাপাশি শীর্ষ আদালত ত্বিশার পরিবার ও তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের সাংবাদমাধ্যমে মুখ না খোলার পরামর্শও দিয়েছে। তাঁদের বক্তব্য তদন্তকারী সংস্থাকে জানাতে বলেছে। পাশাপাশি এই মামলায় সংবাদ মাধ্যমকেও সংবেদনশীল হওয়ার কথা জানিয়েছে আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, মামলার সম্ভাব্য সাক্ষীদের মন্তব্য রেকর্ড বা সম্প্রচার করলে তদন্তের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই এব্যাপারে মিডিয়াকে সতর্ক থাকতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ