Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

ডিজিসিএ-র প্রাক্তন ডিরেক্টরের বিরুদ্ধে মামলা সিবিআইয়ের

ডিজিসিএ-র প্রাক্তন কর্তা ক্যাপ্টেন অনিল গিলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করল সিবিআই। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ডিজিসিএ-র ফ্লাইং ট্রেনিংয়ের ডিরেক্টর (ডিএফটি) থাকার সময় নানা অনিয়ম প্রশ্রয় দিয়েছেন।

ডিজিসিএ-র প্রাক্তন ডিরেক্টরের বিরুদ্ধে মামলা সিবিআইয়ের
  • ২৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ডিজিসিএ-র প্রাক্তন কর্তা ক্যাপ্টেন অনিল গিলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করল সিবিআই। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ডিজিসিএ-র ফ্লাইং ট্রেনিংয়ের ডিরেক্টর (ডিএফটি) থাকার সময় নানা অনিয়ম প্রশ্রয় দিয়েছেন। এতে আর্থিকভাবে লাভবান হয়েছে তাঁর পরিবার। সূত্রের খবর, ২১ আগস্ট তাঁর বিরুদ্ধে দুর্নীতিদমন আইনের নানা ধারায় এফআইআর দায়ের করেছে সিবিআই। এফআইআরে বলা হয়েছে, গিলের বিরুদ্ধে অভিযোগ পেয়ে গত বছরের ৭ এপ্রিল প্রাথমিক তদন্তের নির্দেশ দেওয়া হয়। এরপরই সিবিআই তদন্ত শুরু করে।  এফআইআর অনুযায়ী, বেশ কিছু পছন্দের ফ্লাইং ট্রেনিং অর্গানাইজেশনকে (এফটিও) অন্যায় সুবিধা পাইয়ে দিয়েছেন অনিল। এতে প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলি ক্ষতির মুখে পড়ে। আর সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে লাভবান হয়েছে তাঁর পরিবার। বলা হয়েছে, ২০১৬ সালে ব্লুথ্রোট এয়ারো গ্লোবাল প্রাইভেট লিমিটেডের (বিএজিপিএল) ডিরেক্টর হন গিলের মা এবং মামীমা। অন্যদিকে তাঁর তুতোভাই এবং শ্যালিকা পরে ওই সংস্থায় যোগ দেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ