Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

বাঁদর ধরলেই মিলবে পুরস্কার! চালু নয়া 'ক্যাশ ফর মাঙ্কি' প্রকল্প

বাঁদরের জ্বালায় নাজেহাল মহারাষ্ট্রের একাধিক এলাকার মানুষ। কখনো কখনো বাঁদরের আক্রমণে গুরুতর আহতও হতে হয় মানুষকে। এই মানুষ-বাঁদরের সংঘাত রুখতে অভিনব পদক্ষেপ নিল মহারাষ্ট্র সরকার।

বাঁদর ধরলেই মিলবে পুরস্কার! চালু নয়া 'ক্যাশ ফর মাঙ্কি' প্রকল্প
  • ২৭ এপ্রিল, ২০২৬ ১৭:০৪
Prefer us on Google

মুম্বই, এপ্রিল ২৭: বাঁদরের জ্বালায় নাজেহাল মহারাষ্ট্রের একাধিক এলাকার মানুষ। কখনো কখনো বাঁদরের আক্রমণে গুরুতর আহতও হতে হয় মানুষকে। এই মানুষ-বাঁদরের সংঘাত রুখতে অভিনব পদক্ষেপ নিল মহারাষ্ট্র সরকার। এবার লোকালয়ে ঢুকে পড়া বাঁদরদের নিরাপদে ধরে জঙ্গলে ছেড়ে এলেই মিলবে পুরস্কার। তবে শর্ত একটাই কোনওভাবেই প্রাণীটিকে আঘাত করা চলবে না।

Advertisement

গত ২২ এপ্রিল রাজ্যের অর্থ ও বন দপ্তর যৌথভাবে একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে জানানো হয়েছে, কোনও ব্যক্তি যদি লোকালয়ে ঢুকে পড়া বাঁদরকে নিরাপদে উদ্ধার করে বনাঞ্চলে পুনর্বাসনের ব্যবস্থা করেন তবে প্রতি বাঁদরের জন্য ৬০০ টাকা করে দেওয়া হবে। জঙ্গলে খাদ্যের অভাব, বনভূমি ধ্বংস এসবের কারণে বাঁদররা সাম্প্রতি লোকালয়ে ঢুকে পড়ছে। এর ফলে একদিকে যেমন সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের মধ্যে কামড় বা আঁচড়ের আতঙ্ক বাড়ছে, অন্যদিকে বিরক্তি ও ভয়ের বশে অনেক সময় বাঁদরদের উপর হামলার ঘটনাও ঘটছে। এই পরিস্থিতি সামাল দিতেই রাজ্য সরকারের এমন পদক্ষেপ যা নজর কাড়ছে সবার। কিন্তু এই পুরস্কার কি এত সহজেই মিলবে? মানতে হবে কিছু নিয়ম। 

শুধু বাঁদর ধরলেই হবে না, মানতে হবে কড়া নিয়ম। সরকারের নির্দেশিকা অনুযায়ী- বাঁদর ধরতে হবে সম্পূর্ণ নিরাপদ উপায়ে, যেমন জাল বা খাঁচা ব্যবহার করে, যাতে প্রাণীটির কোনও আঘাত না লাগে। প্রতিটি উদ্ধার অভিযানের ছবি তুলে প্রমাণ হিসেবে জমা দিতে হবে। ধরা বাঁদরকে লোকালয় থেকে অন্তত ১০ কিলোমিটার দূরের গভীর বনাঞ্চলে ছেড়ে দিতে হবে, যাতে তারা সহজে ফিরে আসতে না পারে। বন দপ্তর স্পষ্ট জানিয়েছে, বন্যপ্রাণী সুরক্ষা আইনের সব নিয়ম মেনেই এই কাজ করতে হবে। কোনওভাবেই পশুদের উপর নিষ্ঠুর আচরণ বরদাস্ত করা হবে না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ