Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ভেনেজুয়েলায় লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬৪ জনের মৃত্যু, আহত ৯৭১

সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১৬৪ দেহ উদ্ধার হয়েছে। জখম আরও ৯৭১ জন। এছাড়া বহু মানুষের কোনও পাওয়া যাচ্ছে না।

ভেনেজুয়েলায় লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬৪ জনের মৃত্যু, আহত ৯৭১
  • ২৫ জুন, ২০২৬ ১৬:৩২
Prefer us on Google

কারাকাস, ২৫ জুন: চারিদিকে সারি সারি ভাঙা বহুতল। উদ্ধারকারীদের তৎপরতা। আর স্বজনহারা মানুষের কান্না। জোড়া ভূমিকম্পে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। সময় যত এগোচ্ছে, তত দীর্ঘ হচ্ছে মৃত্যুমিছিল। সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১৬৪ দেহ উদ্ধার হয়েছে। জখম আরও ৯৭১ জন। এছাড়া বহু মানুষের কোনও পাওয়া যাচ্ছে না। মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

বিধ্বস্ত লাতিন আমেরিকার এই দেশটির পাশে দাঁড়িয়েছে গোটা বিশ্ব। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভারতও। আজ সকালে সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘ভারতের জনগণের পক্ষ থেকে আমি ভেনেজুয়েলার সরকার ও জনগণের প্রতি, বিশেষত স্বজনহারা পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে আমরা আছি।’
মার্কিন সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এদিনের প্রথম ভূকম্পের কেন্দ্রস্থল ছিল কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে। যার মাত্রা ছিল ৭.২। এর ৩৯ সেকেন্ডের মাথায় রাজধানীর পশ্চিমে ইউমারের কাছে ৭.৫ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে। যার জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে কিছুক্ষণের মধ্যে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ