পঞ্চায়েত সমিতির অফিসের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক ক্যাজুয়াল স্টাফের। মৃতের নাম নান্টু শেখ(৪৫)। জানা গিয়েছে, শুক্রবার মুর্শিদাবাদের রানিনগর ২ পঞ্চায়েত সমিতির ছাদে উঠে ট্যাঙ্কি পরিষ্কারের সময় ছাদ থেকে পড়ে যান তিনি। এরপরই কয়েকঘন্টা চিকিৎসাধীন থাকার পর এদিন তাঁর মৃত্যু হয়েছে।



