Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

নগদকাণ্ড: ইস্তফা দিলেন অভিযুক্ত বিচারপতি যশবন্ত ভার্মা, পদত্যাগপত্র রাষ্ট্রপতিকে

বিচারপতি যশবন্ত ভার্মার নগদকাণ্ড নিয়ে বড়সড় আপডেট। ইস্তফা দিলেন এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা। শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের কাছে তাঁর ইস্তফা পত্রটি পাঠান।

নগদকাণ্ড: ইস্তফা দিলেন অভিযুক্ত বিচারপতি যশবন্ত ভার্মা, পদত্যাগপত্র রাষ্ট্রপতিকে
  • ১০ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

নয়াদিল্লি, ১০ এপ্রিল: বিচারপতি যশবন্ত ভার্মার নগদকাণ্ড নিয়ে বড়সড় আপডেট। ইস্তফা দিলেন এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা। শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের কাছে তাঁর ইস্তফা পত্রটি পাঠান। তাঁর চিঠিতে লেখা হয়েছে, 'যেসব কারণে আমি এই পত্রটি জমা দিতে বাধ্য হয়েছি, সেই কারণগুলো উল্লেখ করে আপনার মহামান্য দপ্তরকে ভারাক্রান্ত করতে চাই না, তবুও গভীর দুঃখের সাথে আমি এতদ্বারা এলাহাবাদ হাইকোর্টের বিচারকের পদ থেকে অবিলম্বে আমার পদত্যাগপত্র জমা দিচ্ছি'।

Advertisement

ঘটনার সূত্রপাত গত বছর মার্চ মাসে। দিল্লির তুঘলক রোডে তার নিজস্ব বাংলোতে আগুন লাগার খবর আসে। ঘটনাস্থলে ছুঁটে যায় দমকল বাহিনী। সেই সময়ই আগুন নেভাতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় দমকল কর্মীদের। বাংলোর একটি ঘরে বিপুল পরিমাণ নগদ টাকার হদিশ পান তাঁরা। বিচারক সেই সময় শহরে ছিলেন না। খবর দেওয়া হয় পুলিশে। তলব করা হয় বিচারপতিকে। কিন্তু সেই টাকার উত্স কী? কিসের টাকা তার কোনো উত্তর দিতে পারেননি তিনি। ঘটনায় বিচার বিভাগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় দেশের শীর্ষ আদালত কড়া অবস্থান নেয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের দৃষ্টি আকর্ষণ করা হয়। এর পর বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে কলেজিয়াম বিচারপতি ভার্মাকে বদলির সিদ্ধান্ত জানায়। বিচারপতি ভার্মার বিরুদ্ধে  অভিযোগের তদন্তে তিন সদস্যের সংসদীয় প্যানেলও তৈরি করে দিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সেই প্যানেলের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন বিচারপতি ভার্মা। কিন্তু সেই আবদেন খারিজ হয়ে যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ