Bartaman Logo
১৫ জুন, ২০২৬

তরুণীর বিরুদ্ধে পকসো ধারায় মামলা

কেরলের কান্নুরে ২৫ বছরের তরুণী স্নেহা মার্লিনের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের হয়েছে। বিস্তারিত জানুন।

তরুণীর বিরুদ্ধে পকসো ধারায় মামলা
  • ১৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কান্নুর: এক নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠল ২৫ বছরের তরুণীর বিরুদ্ধে। কেরলের কান্নুরে মাস কয়েক আগে ওই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্নেহা মার্লিন ১৬ বছরের ওই নির্যাতিতার মায়ের বন্ধু। সেই সূত্রে নির্যাতিতার বাড়িতে মার্লিনের যাতায়াত ছিল। একদিন বাড়ি থাকার সুযোগে নাবালিকার উপর যৌন নির্যাতন চালান মার্লিন। সেইমতোই পুলিশে অভিযোগ দায়ের করা হয়। মার্লিনের বিরুদ্ধে পকসো ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ২০২৫ সালের মার্চেও মার্লিনের বিরুদ্ধে পকসো ধারায় অভিযোগ দায়ের হয়েছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ