Bartaman Logo
১৭ জুন, ২০২৬

ধর্ষণে অভিযুক্তকে সংবর্ধনায় মামলা

আইনের ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত সুশীল প্রজাপতি হাজত থেকে বের হতেই মালা পরিয়ে বরণ করেছিল অনুরাগীরা। রীতিমতো শোভাযাত্রা করে বাড়িতে নিয়ে যাওয়া হয় তাকে।

ধর্ষণে অভিযুক্তকে সংবর্ধনায় মামলা
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গাজিয়াবাদ:  আইনের ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত সুশীল প্রজাপতি হাজত থেকে বের হতেই মালা পরিয়ে বরণ করেছিল অনুরাগীরা। রীতিমতো শোভাযাত্রা করে বাড়িতে নিয়ে যাওয়া হয় তাকে। সেই ঘটনায় এবার সুশীল ও তার ১২ জনেরও বেশি অনুগামীর বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। বিনা অনুমতিতে শোভাযাত্রা, বেপরোয়া গাড়ি চালানো, যান চলাচলে বাধা সহ একাধিক মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে। এক আইনের ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত সুশীল। এক আইনজীবীর সঙ্গে পরিচয় করানোর অছিলায় ছাত্রীকে ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। সেই ঘটনাতেই ৯ মাস হাজতে ছিলেন অভিযুক্ত সুশীল। গত ১৭ মে জামিনে জেল থেকে মুক্তি পায় সে। জেল থেকে বের হতেই সুশীলকে ঘিরে উচ্ছ্বাস করতে দেখা যায় সমর্থকদের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ