Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬

দলিত নিগ্রহের ভুয়ো অভিযোগ, কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা

বিজেপি শাসিত রাজ্যে দলিতদের উপর অত্যাচারের অভিযোগ বরাবর করে এসেছে কংগ্রেস। মধ্যপ্রদেশের মুঙ্গাওলি গ্রামের সরপঞ্চের বিরুদ্ধেও সম্প্রতি এমন অভিযোগ তুলেছিলেন স্বয়ং প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটওয়ারি

দলিত নিগ্রহের ভুয়ো অভিযোগ, কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা
  • ২৯ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

অশোকনগর: বিজেপি শাসিত রাজ্যে দলিতদের উপর অত্যাচারের অভিযোগ বরাবর করে এসেছে কংগ্রেস। মধ্যপ্রদেশের মুঙ্গাওলি গ্রামের সরপঞ্চের বিরুদ্ধেও সম্প্রতি এমন অভিযোগ তুলেছিলেন স্বয়ং প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু  পাটওয়ারি। এব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন তিনি। কিন্তু এবার নিগৃহীতর বক্তব্যেই অস্বস্তিতে কংগ্রেস নেতা। গজরাজ লোধি নামে ওই ব্যক্তির দাবি, এই ভুয়ো অভিযোগ তুলতে তাঁকে টাকা দেওয়া হয়েছিল। এরপরই জিতুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিস। পুলিস সুপার বিনীত কুমার জৈন জানান, রেশনের স্লিপ চাওয়ায় মুঙ্গাওলির সরপঞ্চ লোধিকে বিষ্ঠা খেতে বাধ্য করেন বলে অভিযোগ ওঠে। তবে জেলাশাসকের দপ্তরে গিয়ে লোধিই জানিয়ে আসেন, এহেন অভিযাগ করার জন্য তাঁকে বাধ্য করেছিলেন জিতু। সম্প্রতি কয়েকজন কংগ্রেস নেতা তাঁকে সঙ্গে করে জিতুর অফিসে নিয়ে যান। সেখানে সরপঞ্চের বিরুদ্ধে এহেন অভিযোগ করার কথা বলে টাকাও দেওয়া হয়।  জেলাশাসকের নির্দেশে পুলিস তদন্ত শুরু করেছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ