Bartaman Logo
৯ জুন, ২০২৬

জাতীয় শিক্ষা নীতি: জনস্বার্থ মামলা দায়ের সুপ্রিম কোর্টে

জাতীয় শিক্ষা নীতি প্রয়োগ করতে চাইছে না তামিলনাড়ু, কেরল ও পশ্চিমবঙ্গ। এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন এক আইনজীবী।

জাতীয় শিক্ষা নীতি: জনস্বার্থ মামলা দায়ের সুপ্রিম কোর্টে
  • ৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জাতীয় শিক্ষা নীতি প্রয়োগ করতে চাইছে না তামিলনাড়ু, কেরল ও পশ্চিমবঙ্গ। এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন এক আইনজীবী। তাঁর আর্জি, সাংবিধানিকভাবে এই তিন রাজ্য জাতীয় শিক্ষা নীতি রূপায়ণে বাধ্য। এটি চালু করতে তাদের মউ স্বাক্ষর করতে হবে। এই নিয়ে নির্দেশ দিক শীর্ষ আদালত। জানা গিয়েছে, আইনজীবী জি এস মানি জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন। 

Advertisement

জাতীয় শিক্ষা নীতির বিরোধিতা করে সরাসরি মোদি সরকারের সঙ্গে সম্মুখ সমরে নেমেছে তামিলনাড়ু সরকার। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন হিন্দি ভাষা নিয়ে তুমুল আপত্তি তুলেছেন। তাঁর অভিযোগ, তামিলনাড়ুর শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে দু’টি ভাষায় পড়ানো হয়—তামিল ও ইংরেজি। কিন্তু, নয়া জাতীয় শিক্ষা নীতিতে তিনটি ভাষা চালু করে অহিন্দিভাষী রাজ্যে হিন্দি চাপিয়ে দিতে চাইছে কেন্দ্র। যদিও সুপ্রিম কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় সেই অভিযোগ নস্যাৎ করে দেওয়া হয়েছে। মামলাকারীর দাবি, স্ট্যালিনের বিরোধিতা মিথ্যা, একতরফা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মুক্ত ও কার্যকরী শিক্ষার মৌলিক অধিকারের পরিপন্থী।    

সম্পর্কিত সংবাদ