Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নয় জামিন মামলার শুনানি

এবার কলকাতা হাইকোর্টের কার্য পদ্ধতিতে আসতে চলেছে বড়সড় বদল। এতদিন হাইকোর্টে সমস্ত জামিন, আগাম জামিন ও জামিন বাতিল সংক্রান্ত মামলার শুনানি হতো ডিভিশন বেঞ্চে। এবার সেই নিয়মেই বদল ঘটবে।

হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নয় জামিন মামলার শুনানি
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার কলকাতা হাইকোর্টের কার্য পদ্ধতিতে আসতে চলেছে বড়সড় বদল। এতদিন হাইকোর্টে সমস্ত জামিন, আগাম জামিন ও জামিন বাতিল সংক্রান্ত মামলার শুনানি হতো ডিভিশন বেঞ্চে। এবার সেই নিয়মেই বদল ঘটবে। হাইকোর্টের বিচারপ্রক্রিয়া সংক্রান্ত  রুল ৯(২)-এ অনুযায়ী ডিভিশন বেঞ্চে এই ধরনের মামলাগুলির শুনানি হতো। হাইকোর্টের রেজিস্ট্রারের জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী এবার এই ধরনের মামলাগুলির শুনানি হবে সিঙ্গল বেঞ্চে। এছাড়াও ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, মৃত্যুদণ্ড ও ন্যূনতম সাত বছরের সাজাপ্রাপ্তরা নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হলে সেই মামলার শুনানি হবে ডিভিশন বেঞ্চে। এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাবজ্জীবন সাজা থেকে মুক্তি সংক্রান্ত মামলারও শুনানি হবে ডিভিশন বেঞ্চে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ