Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

রণবীরের বিরুদ্ধে মামলা খারিজ

স্বস্তিতে অভিনেতা রণবীর সিং। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করল কর্ণাটক হাইকোর্ট। ২০২৫ সালে এক অনুষ্ঠানে ‘কান্তারা: পার্ট ১’ ছবির দৃশ্যকে নকল করে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা।

রণবীরের বিরুদ্ধে  মামলা খারিজ
  • ২৭ এপ্রিল, ২০২৬ ১৬:০৪
Prefer us on Google

স্বস্তিতে অভিনেতা রণবীর সিং। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করল কর্ণাটক হাইকোর্ট। ২০২৫ সালে এক অনুষ্ঠানে ‘কান্তারা: পার্ট ১’ ছবির দৃশ্যকে নকল করে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা। সে সময় চরম সমালোচনার শিকার হন অভিনেতা। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগও ওঠে। তার জেরে আদালতে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আবেদনও জানিয়েছিলেন অভিনেতা। সেই প্রেক্ষিতে হলফনামাও জমা দেওয়া হয়। অবশেষে আইনি জট থেকে মুক্তি পেলেন তিনি। তবে একটি শর্ত চাপিয়েছে উচ্চ আদালত। চার সপ্তাহের মধ্যে মাইসুরুর চামুণ্ডেশ্বরী মন্দিরে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ‘ধুরন্ধর ২’-এর সাফল্যের আবহে সম্প্রতি দ্বিতীয়বার বাবা হওয়ার ঘোষণা করেছেন রণবীর। এর মধ্যে আইনি জট থেকে মুক্তি পাওয়ায় খুশি অভিনেতার অনুরাগীরা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ