Bartaman Logo
৯ জুন, ২০২৬

ওড়িশা হাইকোর্টের বাইরে পেট্রল ঢেলে গাড়ি ও বাইকে আগুন, গ্রেপ্তার মহিলা

মঙ্গলবার তোলপাড় ওড়িশা হাইকোর্ট চত্বর।  সেখানে পেট্রল ঢেলে একাধিক গাড়ি-বাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে।

ওড়িশা হাইকোর্টের বাইরে পেট্রল ঢেলে গাড়ি ও বাইকে আগুন, গ্রেপ্তার মহিলা
  • ২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কটক: মঙ্গলবার তোলপাড় ওড়িশা হাইকোর্ট চত্বর।  সেখানে পেট্রল ঢেলে একাধিক গাড়ি-বাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। হাইকোর্টের মতো গুরুত্বপূর্ণ ভবনের বাইরে এমন ঘটনায় নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠেছে।   মিনতি সাহু নামে ওই মহিলাকে পার্ক করে রাখা একটি বাইকের পিছনের চাকার কাছে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই বাইক থেকে চোখের নিমেষেই অন্য বাইক ও স্কুটারেও আগুন ছড়িয়ে পড়ে। একটি এসইউভিতেও আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। সিসিটিভি ফুটেজে অভিযুক্ত মহিলা হাইকোর্টের ভিতরেও জ্বলন্ত কিছু ছুড়তে দেখা গিয়েছে। একটি ইলেকট্রিক স্কুটার, দুটি বাইক ও এসইউভি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল।  প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত মিনতি জগৎসিংপুরের বিরদি এলাকার বাসিন্দা। কিন্তু কেন তিনি এমন কাজ করলেন, তা এখনও স্পষ্ট নয়। জেরায় মিনতি জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু, তা সম্ভব না হওয়াতেই এমন কাণ্ড ঘটিয়েছেন। তবে, সেই জবাবে পুরোপুরি সন্তুষ্ট নয় পুলিশ। এর সঙ্গে নাশকতামূলক কার্যকলাপের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের অন্য সিসি ক্যামেরার ফুটেজও পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন এসিপি (জোন ৩) অনন্যা অবস্থি।

Advertisement
সম্পর্কিত সংবাদ