Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

হকি বিশ্বকাপে ক্যাপ্টেন হরমনপ্রীত

হকি বিশ্বকাপের জন্য মঙ্গলবার ২০ জনের দল ঘোষণা করল ফেডারেশন। তবে সীমিত স্কোয়াড নির্বাচনের জন্য প্রো- লিগে খেলা ৪ খেলোয়াড়কে চূড়ান্ত দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে।

হকি বিশ্বকাপে ক্যাপ্টেন হরমনপ্রীত
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: হকি বিশ্বকাপের জন্য মঙ্গলবার ২০ জনের দল ঘোষণা করল ফেডারেশন। তবে সীমিত স্কোয়াড নির্বাচনের জন্য প্রো- লিগে খেলা ৪ খেলোয়াড়কে চূড়ান্ত দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। উল্লেখ্য, ১৫ আগস্ট শুরু হচ্ছে হকির বিশ্বকাপ। প্রথম দিনেই ভারতের প্রতিপক্ষ ওয়েলস। টুর্নামেন্টে তারকা ড্র্যাগ ফ্লিকার হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে খেলবে ভারতীয় দল। তবে মেগা আসরে টার্ফে নামার আগে প্রো লিগের পারফরম্যান্স চিন্তায় রেখেছে টিম ইন্ডিয়ার কোচ গ্রেগ ফুলটন ব্রিগেডকে। গত মাসে শেষ হওয়া প্রতিযোগিতায় ৯টি দলের মধ্যে অষ্টম স্থানে শেষ করেছিল ভারত। বিশ্বকাপে দেশের শেষ সোনার সাফল্য ১৯৭৫ সালে। এবার সেই খরা কাটানোর লক্ষ্যেই নেদারল্যান্ডস রওনা দেবে ভারত।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ