Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে ক্যানিং পূর্বের তৃণমূল প্রধান ধৃত

সভা থেকে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত প্রধান। শনিবার জীবনতলা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে ক্যানিং পূর্বের তৃণমূল প্রধান ধৃত
  • ৫ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সভা থেকে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত প্রধান। শনিবার জীবনতলা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম হাফিজুল মোল্লা। তিনি ক্যানিং পূর্ব বিধানসভার দেউলি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান। মঙ্গলবার ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামের সমর্থনে দেউলি এলাকায় প্রকাশ্য সভায় তিনি বলেন, অনেকে দলের মধ্যে থেকে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করছেন। যাঁরা বিশ্বাসঘাতকতা করে বিরোধীদের ভোট দেবেন, তাঁদের উপর দিয়ে স্টিম রোলার চালানো হবে। ৪ তারিখ ভোটের ফলাফল ঘোষণার পরই এই পদক্ষেপ করা হবে। এমন মন্তব্য নির্বাচনি বিধিভঙ্গের সমান। ওই হুমকি দেওয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়। যদিও বর্তমান তার সত্যতা যাচাই করেনি। তবে সেটা দিয়েই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। সেই পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ