


মুম্বই: চার দিনের ভারত সফরে শুক্রবার মুম্বইয়ে পা রাখলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সঙ্গে রয়েছেন স্ত্রী ডায়না ফক্স কার্নিও। আগামী ২ মার্চ পর্যন্ত ভারতে থাকবেন তিনি। এদিন স্ত্রীকে নিয়ে মুম্বইয়ের তাজ হোটেলে ওঠেন কানাডার প্রধানমন্ত্রী।
সফরের প্রথম দু’দিন অর্থনৈতিক বিশেষজ্ঞ ও অর্থমন্ত্রকের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন কার্নি। বাকি দু’দিন দিল্লিতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন তিনি। জানা গিয়েছে, ২ মার্চ রাজধানীর হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় বসবেন কানাডার প্রধানমন্ত্রী। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক ও দুই দেশের বাণিজ্য নিয়ে আলোচনা হতে পারে। জানা গিয়েছে, জ্বালানি, গবেষণা, খনিজ সহ একাধিক বিষয় নিয়ে কথা হতে পারে দু’জনের মধ্যে। মার্ক কার্নি। ফাইল চিত্র।