Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ভারতকে ইউরেনিয়াম দেবে কানাডা, দিল্লিতে চুক্তি মোদি-কার্নির

ভারতকে ইউরেনিয়াম দেবে কানাডা। সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে এমনই এক গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ।

ভারতকে ইউরেনিয়াম দেবে কানাডা, দিল্লিতে চুক্তি মোদি-কার্নির
  • ৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতকে ইউরেনিয়াম দেবে কানাডা। সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে এমনই এক গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এদিন বৈঠকে ভারত ও কানাডা একাধিক গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহে চুক্তিবদ্ধ হয়েছে। একইসঙ্গে বাণিজ্য খাতে নতুন লক্ষমাত্রা নির্ধারিত হয়েছে এদিনের বৈঠকে। জানা যাচ্ছে, আগামী ২০৩০ সালের মধ্যে ভারত-কানাডার মধ্যে অন্তত ৫০ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হবে। অসামরিক পরমাণু শক্তির জন্য ইউরেনিয়ামের প্রয়োজন মেটাতেই কানাডার সঙ্গে ২.৬ বিলিয়ন ডলারের এই চুক্তি করেছে ভারত। পাশাপাশি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি দ্রুত চূড়ান্ত করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে বৈঠকে। প্রতিরক্ষা, সমুদ্র নিরাপত্তা, সামরিক বিনিময় ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে ‘ইন্ডিয়া-কানাডা ডিফেন্স ডায়ালগ’ চালু করা হবে। পাশাপাশি জ্বালানি খাতে হাইড্রোকার্বন, গ্রিন হাইড্রোজেন ও শক্তি সঞ্চয়ে যৌথ উদ্যোগ গড়ে তোলা হবে। ছোট ও মডুলার পারমাণবিক রিয়্যাক্টর নিয়েও কাজ করবে দুই দেশ। শিক্ষা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্য, কৃষি সহ একাধিক বিষয়ে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অংশীদারিত্ব ঘোষণা হয়েছে। ভারতে কানাডার বিশ্ববিদ্যালয়গুলি ক্যাম্পাস খোলার ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ