Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

কানাডায় বন্দুকবাজদের তাণ্ডব, জখম ১২

কানাডার টোরোন্টোর স্কারবরো শহরের একটি জনপ্রিয় পানশালায় বন্দুকবাজদের তাণ্ডব।

কানাডায় বন্দুকবাজদের তাণ্ডব, জখম ১২
  • ৮ মার্চ, ২০২৫ ১৭:০৩
Prefer us on Google

টোরোন্টো, ৮ মার্চ: কানাডার টোরোন্টোর স্কারবরো শহরের একটি জনপ্রিয় পানশালায় বন্দুকবাজদের তাণ্ডব। পুলিস জানিয়েছে, গতকাল শুক্রবার রাতে কয়েকজন বন্দুকবাজ ওই পানশালায় ঢুকেই এলোপাথাড়িভাবে গুলি চালাতে থাকে। গুলিবিদ্ধ হয়ে জখম হন ১২ জন। তাঁদের সকলকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিস জানতে পেরেছে মোট তিনজন বন্দুকবাজ ছিল। তাদের চিহ্নিত করে তল্লাশি শুরু হয়েছে। ওই বন্দুকবাজেরা যাতে টোরোন্টোর বাইরে না বেরিয়ে যায় সেই কারণে সবরকম উপায় অবলম্বন করেছে কানাডা পুলিস। এই বিষয়ে টোরোন্টোর মেয়র ওলিভিয়া চৌ জানিয়েছেন, ‘স্কারবরোর পানশালায় বন্দুকবাজদের তাণ্ডবের খবরে আমি মর্মাহত। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তদন্ত চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ