Bartaman Logo
৯ জুন, ২০২৬

এফআইআর থাকলেও বৈধ পাসপোর্টে বিদেশ যাওয়া যাবে: দিল্লি হাইকোর্ট

সংবিধানের ২১ নং অনুচ্ছেদ অনুযায়ী পাসপোর্ট রাখা ও বিদেশে ভ্রমণের অধিকার ব্যক্তিগত স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ। যখন কর্তৃপক্ষ এই অধিকারের উপর হস্তক্ষেপ করে, তখন তা যুক্তি সংগত হতে হবে

এফআইআর থাকলেও বৈধ পাসপোর্টে বিদেশ যাওয়া যাবে: দিল্লি হাইকোর্ট
  • ১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সংবিধানের ২১ নং অনুচ্ছেদ অনুযায়ী পাসপোর্ট রাখা ও বিদেশে ভ্রমণের অধিকার ব্যক্তিগত স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ। যখন কর্তৃপক্ষ এই অধিকারের উপর হস্তক্ষেপ করে, তখন তা যুক্তি সংগত হতে হবে। ন্যায়বিচারের নীতি অনুসারে হতে হবে। সম্প্রতি এক মামলার শুনানিতে এমনই জানাল দিল্লি হাইকোর্ট। আদালতের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের নির্দেশ, এফআইআরে নাম থাকলেও বৈধ পাসপোর্টে বিদেশ যাত্রার অধিকার ক্ষুণ্ণ হবে না।

Advertisement

জানা গিয়েছে, রাহেজা ডেভলপার্স সংস্থার প্রাক্তন ডিরেক্টর যোগেশ রাহেজা তাঁর পাসপোর্ট নবীকরণের আবেদন জানিয়েছিলেন। সেইসময় তাঁর নামে এফআইআর ঝুলে থাকার বিষয়টি জানাননি তিনি। এর জেরেই ওই পাসপোর্টটি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। গতবছর ১৭ জানুয়ারি রাহেজার পাসপোর্ট বাজেয়াপ্ত করার আদেশ জারি করা হয়। এরপরই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন ব্যক্তি। আবেদনকারীর আইনজীবী জানান, বিদেশমন্ত্রকের ২০১৯ সালের এক অফিস মেমোরেন্ডাম অনুযায়ী শুধুমাত্র এফআইআর হলেই পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে ফৌজদারি আইনি প্রক্রিয়া বকেয়া রয়েছে বলে ধরা যায় না। এক্ষেত্রে উপযুক্ত আদালতের তরফে সেই অপরাধের বিষয়টি খতিয়ে দেখতেও হবে। সমস্ত বিষয় শোনার পর দিল্লি হাইকোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব কেন্দ্রের পাসপোর্ট বাজেয়াপ্তের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছেন।

সম্পর্কিত সংবাদ