Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যানারে ‘ধর্মতলা’ মুছে ‘কলকাতা চলো’র ডাক

২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ধর্মতলায় হবে না, বরং কলকাতায় হবে। বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত পড়ুন।

ব্যানারে ‘ধর্মতলা’ মুছে ‘কলকাতা চলো’র ডাক
  • ১৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস কোথায় কর্মসূচি করবে, সেটাই এখন কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। কেননা, ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে কর্মসূচি করা যাবে না বলে পুলিশ জানিয়ে দিয়েছে। অন্যদিকে শহিদ মিনারে ময়দানে প্রদেশ কংগ্রেস কর্মসূচি করছে। আর মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে কর্মসূচি করবে ঋতব্রতর তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে ঋতব্রতরা কর্মসূচি পালনের পুলিশি অনুমতিও পেয়ে গিয়েছেন। সোমবার ঋতব্রতরা মেয়ো রোডে যাবেন। ২১ জুলাইয়ের সভাস্থল পরিদর্শন করবেন তাঁরা। 

Advertisement

এই অবস্থায় রানি রাসমণি রোড, নাকি ওয়াই চ্যানেল, নাকি কলকাতার পার্শ্ববর্তী কোথাও—কালীঘাট তৃণমূল কর্মসূচি করে, তা নিয়েই জল্পনা। ঘটনাচক্রে কালীঘাট তৃণমূলের কর্মীরা ২১ জুলাইয়ের একটি ব্যানার তৈরি করে সামাজিক মাধ্যমে দিয়েছেন। সেখানে কোথাও উল্লেখ নেই ‘ধর্মতলা চলো’। বরং লেখা, ‘কলকাতা চলো’। 
তবে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট শিবির। এই শিবিরের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, ২১ জুলাই আন্দোলনের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ওইদিন মমতা যাতে ধর্মতলা চত্বরে কর্মসূচি পালন করতে না পারেন, তার জন্য বিজেপি ষড়যন্ত্র করছে। নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। তবে আমরা কলকাতাতেই করব এই কর্মসূচি।

Advertisement
সম্পর্কিত সংবাদ