Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দাবি মেনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশিত

দীর্ঘদিনের দাবি ছিল। সে দাবি মেনে নিয়ে স্নাতকস্তরের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয়।

দাবি মেনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশিত
  • ৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘদিনের দাবি ছিল। সে দাবি মেনে নিয়ে স্নাতকস্তরের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয়। শনিবার বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি দিয়ে সিসিএফ এবং সিবিসিএস পদ্ধতির বি এ, বি এসসি, বি কম কোর্সের ক্লাস শুরু, অভ্যন্তরীণ মূল্যায়ন, ফরম পূরণ, সেমেস্টার পরীক্ষার সম্ভাব্য সময়সীমা বেধে দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া ডিএসও এতে তাদের দীর্ঘ লড়াইয়ের জয় হিসেবেই দেখছে।

Advertisement

স্থায়ী উপাচার্য হওয়ার পর অধ্যাপক আশুতোষ ঘোষের অন্যতম চ্যালেঞ্জ ছিল অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ। কারণ বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা কোনোকিছুই নির্ধারিত সময় মেনে হত না। তবে এবার থেকে ক্যালেন্ডার মেনে সব চলবে বলে শিক্ষক এবং পড়ুয়াদের আশা। প্রথম সেমেস্টারের ক্লাস শুরু জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে। প্রথম সেমেস্টার পরীক্ষা নেওয়া হবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে। তারপর হবে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের পরীক্ষা। দ্বিতীয় সেমেস্টারের ক্লাস শুরু হবে জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে। পরীক্ষা হবে মে’র তৃতীয় সপ্তাহ থেকে জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে। তারপর হবে প্র্যাকটিক্যাল। তৃতীয় সেমেস্টারের ক্লাস শুরু অক্টোবরের প্রথম সপ্তাহে এবং পরীক্ষা মার্চের মধ্যে হবে। চতুর্থ সেমেস্টারের ক্লাস এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হবে। পরীক্ষা হবে জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আগস্টের শেষ সপ্তাহের মধ্যে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে পঞ্চম সেমেস্টারের ক্লাস। পরীক্ষা হবে জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত। ষষ্ঠ সেমেস্টারের ক্লাস শুরু হবে মার্চের প্রথম সপ্তাহে। পরীক্ষা হবে জুনের তৃতীয় সপ্তাহ থেকে জুলাইয়ের তৃতীয় সপ্তাহের মধ্যে। সপ্তম সেমেস্টারের ক্লাস শুরু জুলাইয়ের তৃতীয় সপ্তাহে এবং পরীক্ষা হবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে। অষ্টম সেমেস্টার শুরু হবে জানুয়ারির তৃতীয় সপ্তাহে। আর পরীক্ষা হবে মে’র প্রথম সপ্তাহ থেকে জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ